সাদিক কায়েমের গ্রামের বাড়িতে হামলা, জামায়াত সেক্রেটারির নিন্দা
ঢাকা: ডাকসুর ভিপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রোববার (২২ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এই নিন্দা জানান। জামায়াত সেক্রেটারি বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ফ্যাসিস্টের […] The post সাদিক কায়েমের গ্রামের বাড়িতে হামলা, জামায়াত সেক্রেটারির নিন্দা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: ডাকসুর ভিপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
রোববার (২২ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এই নিন্দা জানান।
জামায়াত সেক্রেটারি বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ফ্যাসিস্টের দুষ্কৃতিকারীরা তাণ্ডব, অগ্নিসংযোগ, হত্যাকাণ্ড ও দেশবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে সব সীমা অতিক্রম করছে। তাদের এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিণতি কখনোই শুভ হবে না। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
তিনি বলেন, ‘জাতীয় নেতা, ছাত্রনেতা ও ডাকসু নেতাদের বাসাবাড়ি, স্থাপনা এবং আবাসস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চরম নিষ্ক্রিয়তা ও উদাসীনতারও তীব্র নিন্দা জানাই।’
তিনি আরও বলেন, ‘দেশজুড়ে যেভাবে হামলা ও নাশকতার চেষ্টা চলছে, তা প্রতিরোধে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। না হলে সরকারের প্রতি জনগণের ক্ষোভ আরও বাড়বে।’
এ সময় জামায়াত সেক্রেটারি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, ‘আমরা ডাকসুর ভিপি সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানাই।’
The post সাদিক কায়েমের গ্রামের বাড়িতে হামলা, জামায়াত সেক্রেটারির নিন্দা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





