মিরপুরে ‘রাজধানী পরিবহন’ বাসে আগুন
ঢাকা: রাজধানীর মিরপুর-১ নম্বর বাসস্ট্যান্ড এলাকায় ‘রাজধানী পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ বাসস্ট্যান্ডে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বাসটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ব-১৩-০৬৬৫। মিরপুর মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা আকস্মিকভাবে বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে […] The post মিরপুরে ‘রাজধানী পরিবহন’ বাসে আগুন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: রাজধানীর মিরপুর-১ নম্বর বাসস্ট্যান্ড এলাকায় ‘রাজধানী পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ বাসস্ট্যান্ডে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বাসটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ব-১৩-০৬৬৫।
মিরপুর মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা আকস্মিকভাবে বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
এদিকে, খবর পেয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
The post মিরপুরে ‘রাজধানী পরিবহন’ বাসে আগুন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





