নাশকতার অর্থ যোগান, নিষিদ্ধ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা গ্রেফতার

ঢাকা: রাজধানীর লালবাগে নাশকতার অর্থ জোগানের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) রাত ১১টা ১৫ মিনিটের দিকে লালবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতাররা হলেন- লালবাগ থানার ২৬ […] The post নাশকতার অর্থ যোগান, নিষিদ্ধ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

নাশকতার অর্থ যোগান, নিষিদ্ধ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা গ্রেফতার
১০ নভেম্বর, ২০২৬ ১০:০০  

ঢাকা: রাজধানীর লালবাগে নাশকতার অর্থ জোগানের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) রাত ১১টা ১৫ মিনিটের দিকে লালবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন- লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সর্বশেষ কমিটির সভাপতি মো. দিপু (৪০) এবং স্বেচ্ছাসেবক লীগের ২৪ নম্বর ওয়ার্ড বাজার ইউনিটের সাবেক সহসভাপতি মো. ফারুক (৪৮)। দুজনে লাল আগের ঢাকেশ্বরী রোডের পলাশী ও শহীদনগর এলাকার বাসিন্দা।

ওসি জামিল বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনায় অর্থ জোগানে জড়িত দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজন যুবলীগ ও আরেকজন স্বেচ্ছাসেবক লীগ নেতা। এলাকায় আত্মগোপন করে তারা বিদেশে বসে অনলাইনের মাধ্যমে নেতাদের দেওয়া নাশকতার নির্দেশনা বাস্তবায়নে কাজ করছিলেন।

 

 

 

 

The post নাশকতার অর্থ যোগান, নিষিদ্ধ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.