শেখ হাসিনা পাসপোর্ট পাবেন- এমন নিশ্চয়তা নেই: শামা ওবায়েদ
ঢাকা: বাংলাদেশের নাগরিক হলেই কেউ পাসপোর্ট পান না, বিশেষ করে দণ্ডপ্রাপ্ত কোনো অপরাধীকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ীই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে ফেরত আনতে বাংলাদেশ দৃঢ় প্রতিজ্ঞ।মানচিত্র দেখুন সোমবার ( ১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। […] The post শেখ হাসিনা পাসপোর্ট পাবেন- এমন নিশ্চয়তা নেই: শামা ওবায়েদ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: বাংলাদেশের নাগরিক হলেই কেউ পাসপোর্ট পান না, বিশেষ করে দণ্ডপ্রাপ্ত কোনো অপরাধীকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ীই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে ফেরত আনতে বাংলাদেশ দৃঢ় প্রতিজ্ঞ।মানচিত্র দেখুন
সোমবার ( ১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশের নাগরিক হলেই যে তিনি পাসপোর্ট পাবেন—এমন কোনো নিশ্চয়তা নেই। কেউ যদি আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত অপরাধী হন, তবে সরকার তাঁর পাসপোর্ট ইস্যু করতে আইনত বাধ্য নয়।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা দোষী সাব্যস্ত ও দণ্ডপ্রাপ্ত হয়েছেন। ফলে পাসপোর্টের জন্য তাঁর সাম্প্রতিক আবেদন বা ট্রাভেল পাসের মাধ্যমে ফেরার কোনো সুযোগ নেই।
শেখ হাসিনাকে ফেরত আনার আইনি প্রক্রিয়া নিয়ে কথা বলতে গিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এই চুক্তির আওতায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে হাসিনাকে হস্তান্তরের অনুরোধ জানিয়ে একাধিকবার ভারতকে চিঠি পাঠানো হয়েছে।মানচিত্র দেখুন
ট্রাভেল পাস বা অন্য উপায়ে শেখ হাসিনাকে দেশে ফেরত আনার বিকল্প প্রস্তাব সম্পর্কে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, চুক্তি তো রয়েছে। এ ক্ষেত্রে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির ব্যবহার হবে না কেন? যেকোনো দণ্ডপ্রাপ্ত আসামির ক্ষেত্রে ভারত সরকারের এই চুক্তির সুবিধা নিয়ে আইনগত সহায়তা করা উচিত।
শেখ হাসিনাকে ফেরাতে ভারতের পক্ষ থেকে আপিলের সুযোগসহ কোনো শর্ত দেওয়া হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে ভারতের সঙ্গে কোনো আলোচনা হয়নি।
শেখ হাসিনাকে কেন্দ্র করে দ্বিপক্ষীয় টানাপোড়েনের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক শেখ হাসিনার ব্যক্তিস্বার্থের চেয়েও অনেক বড় এবং ব্যাপক। সীমান্ত, নদী ও বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বিষয়গুলো কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমাধান করা হবে।মানচিত্র দেখুন
সম্প্রতি বাংলাদেশ-ভারত সচিব পর্যায়ের কনসুলার সংলাপ বাতিল হওয়ার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, উভয় দেশের সুবিধাজনক সময়ে বৈঠকটি আয়োজনের জন্য এটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
The post শেখ হাসিনা পাসপোর্ট পাবেন- এমন নিশ্চয়তা নেই: শামা ওবায়েদ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





