নারী ক্রিকেটারদের অভিযোগ শুনতে স্বাধীন কমিটি করল বিসিবি, প্রধান রাশনা ইমাম

নারী ক্রিকেটারদের যৌন হয়রানি ও নিপীড়নের অভিযোগ জানানোর জন্য স্বাধীন কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমামকে প্রধান করে পাঁচ সদস্যের এই কমিটি করা হয়েছে। বোর্ডের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট কাউকে কমিটিতে না রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষেত্রে অভ্যন্তরীণ প্রভাব কিংবা স্বার্থের সংঘাত যাতে না থাকে […] The post নারী ক্রিকেটারদের অভিযোগ শুনতে স্বাধীন কমিটি করল বিসিবি, প্রধান রাশনা ইমাম first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

নারী ক্রিকেটারদের অভিযোগ শুনতে স্বাধীন কমিটি করল বিসিবি, প্রধান রাশনা ইমাম
৪ নভেম্বর, ২০২৬ ০১:০০  

নারী ক্রিকেটারদের যৌন হয়রানি ও নিপীড়নের অভিযোগ জানানোর জন্য স্বাধীন কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমামকে প্রধান করে পাঁচ সদস্যের এই কমিটি করা হয়েছে। বোর্ডের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট কাউকে কমিটিতে না রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষেত্রে অভ্যন্তরীণ প্রভাব কিংবা স্বার্থের সংঘাত যাতে না থাকে সেটি নিশ্চিত করতে বোর্ডের কাউকে না রাখার সিদ্ধান্ত বিসিবির।

কমিটির অন্য সদস্যরা হলেন ব্যারিস্টার নাজিয়া কবির, ব্যারিস্টার আনীতা গাজী রহমান ও জারিন মাহমুদ হোসেন। একজন সাবেক ক্রিকেটারকেও এতে যুক্ত করা হবে। তবে তাঁর নাম এখনো চূড়ান্ত হয়নি।

রাশনা ইমাম বিসিবির সর্বশেষ নির্বাচনের আগে তামিম ইকবালের নেতৃত্বাধীন আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। ওই সময় নারী উইংয়ের দায়িত্বও পালন করেছেন তিনি। তাঁর স্বামী ববি হাজ্জাজ বর্তমানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।

২০২৫ সালের নভেম্বরে দলের নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম। তাঁর অভিযোগের পর তদন্তে নামে বিসিবি। পরে আরও কয়েকজন ক্রিকেটার ও সংশ্লিষ্ট ব্যক্তিও নিজেদের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনেন। তারপর থেকেই নারী ক্রিকেটারদের হয়রানির বিষয়টি নিয়ে বাড়তি আলোচনা হচ্ছে ক্রীড়াঙ্গনে।

The post নারী ক্রিকেটারদের অভিযোগ শুনতে স্বাধীন কমিটি করল বিসিবি, প্রধান রাশনা ইমাম first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.