নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা

নেত্রকোনা: জেলার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলায় এক সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে কলমাকান্দা পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের তেলনজিয়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত সাংবাদিকের নাম লুৎফুজ্জামান আলিফ ফকির। তিনি বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি ছিলেন। তার গ্রামের বাড়ি কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে। তিনি ‘ডিটেকটিভ […] The post নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা first appeared on

নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা
১৬ অক্টোবর, ২০২৬ ০১:০০  

নেত্রকোনা: জেলার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলায় এক সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে কলমাকান্দা পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের তেলনজিয়া বাজারে এ ঘটনা ঘটে।

নিহত সাংবাদিকের নাম লুৎফুজ্জামান আলিফ ফকির। তিনি বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি ছিলেন। তার গ্রামের বাড়ি কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে। তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের একটি ফেসবুক পেজও পরিচালনা করতেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার পর লুৎফুজ্জামান তেলনজিয়া বাজারের একটি দোকানে চা খেয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে হাঁটছিলেন। এ সময় হঠাৎ দুই যুবক চায়ের দোকানে এসে সিগারেট চায় এবং হঠাৎ লুৎফুজ্জামানকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছোড়ে।

গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এলে আক্রমণকারীরা দ্রুত দৌড়ে গিয়ে কিছু দূরে রাখা একটি মোটরসাইকেলে চড়ে পালিয়ে যায়। পরে এলাকার লোকজন লুৎফুজ্জামানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমদ খান জানান, নিহত সাংবাদিকের মাথা, গলা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে মোট পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে।

ঘটনার পর নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে যান। তিনি জানান, প্রাথমিক তদন্তে এটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের চিহ্নিত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

উল্লেখ্য, লুৎফুজ্জামান তার পেজ ডিটেকটিভ আর্টিকেলে বিভিন্ন ধরনের নির্যাতন, সন্ত্রাস বিষয়ক খবর প্রকাশ করে আসছিলেন। তার ওপর এর আগেও হামলা করা হয়েছিল। গত বছরের ১০ নভেম্বর দুপুরে সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাটে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছিল।

The post নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.