দুর্গাপূজা ঘিরে নাশকতার কোনো হুমকি নেই: এসআরবি মহাপরিচালক
ঢাকা: স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ বলেছেন, দুর্গাপূজা ঘিরে এখন পর্যন্ত নাশকতার কোনো হুমকি নেই। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, নাশকতা বা সন্দেহজনক অপতৎপরতা মোকাবিলায় এসআরবি-র ডগ স্কোয়াড ও বম্ব ডিসপোজাল টিম প্রস্তুত রয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসআরবি মহাপরিচালক এ […] The post দুর্গাপূজা ঘিরে নাশকতার কোনো হুমকি নেই: এসআরবি মহাপরিচালক first appeared o

ঢাকা: স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ বলেছেন, দুর্গাপূজা ঘিরে এখন পর্যন্ত নাশকতার কোনো হুমকি নেই। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, নাশকতা বা সন্দেহজনক অপতৎপরতা মোকাবিলায় এসআরবি-র ডগ স্কোয়াড ও বম্ব ডিসপোজাল টিম প্রস্তুত রয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসআরবি মহাপরিচালক এ কথা বলেন।
তিনি বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে এ বছর এসআরবি ফোর্সেস কর্তৃক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুর্গাপূজা উপলক্ষ্যে সারাদেশে সর্বমোট প্রায় ৩২ হাজার ৯৫টি পূজামণ্ডপ রয়েছে। পূজাকে কেন্দ্র করে যেকোন ধরনের অনাকাংঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় এসআরবি ফোর্সেস এর পর্যাপ্তসংখ্যক এসআরবি সদস্য মোতায়েন আছেন।’
এসআরবি মহাপরিচালক বলেন, ‘আগামীকাল শুক্রবার (১৬ অক্টোবর) মহাষষ্ঠীর মধ্য দিয়ে দেশব্যাপী দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়ে আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে। আমাদের দেশের সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ মিরপুর কেন্দ্রীয় মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন। প্রতিদিন দেশব্যাপী এসআরবির ২ হাজার ৪৫৭ জন সদস্য দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত আছেন। দেশব্যাপী বিপুলসংখ্যক পূজামণ্ডপের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে এসআরবি গত ১৩ অক্টোবর থেকে আগামী ২২ অক্টোবর পর্যন্ত বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নে মাঠে থাকবে। দেশব্যাপী এসআরবির ১৫টি ব্যাটালিয়নের ৬ হাজারের অধিক সদস্য সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। গুরুত্বপূর্ণ এলাকা ও সড়কগুলোতে প্রতিদিন ৫৪৯টি পিকআপ টহল এবং ৪৪৭টি মোটরসাইকেল টহল চলমান রয়েছে।‘
অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ বলেন, “মাঠপর্যায়ে টহলের পাশাপাশি প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক তদারকির জন্য এসআরবির ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপ্লিকেশন ব্যবহার করছে। এছাড়া পূজামণ্ডপগুলোতে স্থাপিত সিসিটিভি ক্যামেরার কার্যকারিতা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।”
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজর প্রতিরোধের বিষয়ে তিনি বলেন, ‘উৎসবের পরিবেশকে অস্থিতিশীল করতে একটি চক্র প্রায়শই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য বা গুজব ছড়ানোর অপচেষ্টা চালায়। এসআরবির সাইবার মনিটরিং টিম ২৪ ঘণ্টা সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া নজরদারি ও ফ্যাক্ট-চেকিং কার্যক্রম পরিচালনা করছে। মণ্ডপগুলোতে আগত নারী দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইভটিজিং বা হয়রানি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বিজয়া দশমীর দিন প্রতিমা পরিবহন ও বিসর্জনের সুনির্দিষ্ট রুটে বিশেষ টহল থাকবে এবং নির্ধারিত সময়ের মধ্যে শান্তিপূর্ণভাবে বিসর্জন সম্পন্ন না হওয়া পর্যন্ত আমাদের সদস্যরা বিসর্জন স্থলে সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে থাকবে। দেশের প্রতিটি নাগরিক যেন পূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ ও শান্তির সঙ্গে দুর্গোৎসব উদযাপন করতে পারেন, তার জন্য এসআরবি ফোর্সেস সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। বিগত বছরগুলোর ন্যায় এ বছরও অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে সারা দেশব্যাপী ‘শারদীয় দুর্গাপূজা’ উদযাপিত হবে এবং সকলেই উৎসব মুখরভাবে পূজা উদযাপন করবে ‘
The post দুর্গাপূজা ঘিরে নাশকতার কোনো হুমকি নেই: এসআরবি মহাপরিচালক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





