পাবনায় অবৈধ তিনটি ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদফতর
পাবনা: পাবনার সদরে তিনটি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করে গুড়িয়ে দিল জেলা পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিনব্যাপী পাবনা সদর উপজেলার রাধাকান্তপুর ও আনিস মোড় এলাকায় জেলা প্রশাসন, পুলিশ, আনসার ব্যাটালিয়ন ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদফতর রাজশাহী জেলা কার্যালয়ের উপপরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট […] The post পাবনায় অবৈধ তিনটি ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদফতর first appeared on Sarabangla | Breaking News | Sports | E

পাবনা: পাবনার সদরে তিনটি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করে গুড়িয়ে দিল জেলা পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিনব্যাপী পাবনা সদর উপজেলার রাধাকান্তপুর ও আনিস মোড় এলাকায় জেলা প্রশাসন, পুলিশ, আনসার ব্যাটালিয়ন ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদফতর রাজশাহী জেলা কার্যালয়ের উপপরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) মোছা. তাসমিনা খাতুন।
পরিবেশ অধিদফতর সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘন করে দীর্ঘদিন ধরে এসব ইটভাটা পরিচালিত হয়ে আসছিল। অভিযানে আনিস মোড় এলাকার ‘কে আর বি ব্রিকস’ ও ‘মেসার্স এ আর বি ব্রিকস’-এর চুল্লি ভেঙে দেওয়া হয়। এ ছাড়া একই এলাকার ‘মেসার্স আর এ ব্রিকস-১’-এর চুল্লি ও চিমনি সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযানকালে পরিবেশ অধিদফতর পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী এবং পরিদর্শক মো. আবদুল মমিনসহ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানান পরিবেশ অধিদফতর পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী।
The post পাবনায় অবৈধ তিনটি ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদফতর first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





