সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন
ঢাকা: জাতীয়তাবাদী দলের (বিএনপি) বাণিজ্যবিষয়ক সম্পাদক ও তিনবারের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের প্রথম নামাজে জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সম্পন্ন হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় অনুষ্ঠিত এই জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও জাতীয় সংসদের ঊর্ধ্বতন কর্মকর্তা, শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং মরহুমের সহযোদ্ধা ও অসংখ্য গুণগ্রাহী অংশ নেন। জানাজার […] The post সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন first appeared on Sarabangla

ঢাকা: জাতীয়তাবাদী দলের (বিএনপি) বাণিজ্যবিষয়ক সম্পাদক ও তিনবারের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের প্রথম নামাজে জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সম্পন্ন হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় অনুষ্ঠিত এই জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এছাড়াও জাতীয় সংসদের ঊর্ধ্বতন কর্মকর্তা, শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং মরহুমের সহযোদ্ধা ও অসংখ্য গুণগ্রাহী অংশ নেন। জানাজার পূর্বে মরহুমের সংক্ষিপ্ত জীবন ও রাজনৈতিক অবদান স্মরণ করে বক্তব্য রাখা হয় এবং তার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পরিবার ও বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, প্রবীণ এই নেতার জানাজা ও দাফন কর্মসূচি তিনটি ধাপে সম্পন্ন হচ্ছে। যার প্রথমটি সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হলো। এরপর দুপুর দেড়টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। সবশেষে বিকেল তিনটায় শ্যামপুর-কদমতলী এলাকার ঐতিহাসিক লাল মসজিদ প্রাঙ্গণে তৃতীয় জানাজা শেষে জুরাইন কবরস্থানে তাঁর বাবার কবরের পাশে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বার্ধক্যজনিত ও দীর্ঘদিনের অসুস্থতার কারণে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন এই জ্যেষ্ঠ নেতা। ঢাকা-৪ (শ্যামপুর-কদমতলী) আসন থেকে ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া এই নেতার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে ও পুরান ঢাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
The post সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





