সৌদি আরামকোর দাহরান কমপ্লেক্সে হামলা, আগুন

হুতিরা সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাহরানে অবস্থিত সৌদি আরামকোর একটি প্রশাসনিক ভবনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে সেখানে আগুন লাগে। আল জাজিরার খবরে বলা হয়েছে, মঙ্গলবার (১৩ অক্টোবর) সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দেশটির সরকারি বার্তা সংস্থা এসপিএ-কে এ তথ্য নিশ্চিত করেছেন। জ্বালানি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার এই হামলার ফলে সৃষ্ট আগুন নেভাতে […] The post সৌদি আরামকোর দাহরান কমপ্লেক্সে হামলা, আগুন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি আরামকোর দাহরান কমপ্লেক্সে হামলা, আগুন
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০  

হুতিরা সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাহরানে অবস্থিত সৌদি আরামকোর একটি প্রশাসনিক ভবনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে সেখানে আগুন লাগে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, মঙ্গলবার (১৩ অক্টোবর) সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দেশটির সরকারি বার্তা সংস্থা এসপিএ-কে এ তথ্য নিশ্চিত করেছেন।

জ্বালানি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার এই হামলার ফলে সৃষ্ট আগুন নেভাতে কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সৌদি আরবের জাতীয় তেল কোম্পানির সদর দফতরে এই হামলার ঘটনাটি ঘটে মঙ্গলবার। এর আগে ইয়েমেনের হুতি গোষ্ঠী সৌদি আরবের তেল স্থাপনাগুলোর কাছে থাকা সব কর্মী ও বেসামরিক নাগরিককে এলাকা ত্যাগের নির্দেশ দিয়ে সেগুলোকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে ঘোষণা করেছিল।

প্রথমে সৌদি-নেতৃত্বাধীন জোটে হুতি-নিয়ন্ত্রিত রাজধানী সানায় অবস্থিত ‘ইয়েমেন অয়েল কোম্পানি’র আল-সাবাহ কেন্দ্রীয় স্টেশন থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছিল। পরে হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি ওই সতর্কবার্তাটি দিয়েছিলেন।

জোটের সেই নির্দেশনার জবাবে সারি হুঁশিয়ারি দেন, সানায় কোনো হামলা চালানো হলে সৌদি আরবের রাজধানী রিয়াদে তার ‘কঠোর ও যন্ত্রণাদায়ক’ পালটা জবাব দেওয়া হবে।

এসপিএ এর প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরব হুতিদের ছোড়া রিয়াদ-মুখী ক্ষেপণাস্ত্রগুলোকেও প্রতিহত করেছে। সিভিল ডিফেন্সের মুখপাত্র জানিয়েছেন, প্রতিহত করা দুটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে চারজন আহত হয়েছেন এবং ১৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

The post সৌদি আরামকোর দাহরান কমপ্লেক্সে হামলা, আগুন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.