টঙ্গীতে এসেনশিয়াল ড্রাগসে আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট

ঢাকা: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় এসেনশিয়াল ড্রাগস ইন্টারন্যাশনালের কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার তালহা বিন জসিম। তিনি বলেন, সকাল ১০টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার […] The post টঙ্গীতে এসেনশিয়াল ড্রাগসে আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

টঙ্গীতে এসেনশিয়াল ড্রাগসে আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০  

ঢাকা: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় এসেনশিয়াল ড্রাগস ইন্টারন্যাশনালের কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার তালহা বিন জসিম।

তিনি বলেন, সকাল ১০টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সকাল ১০টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তারা। আমাদের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি এই কর্মকর্তা।

The post টঙ্গীতে এসেনশিয়াল ড্রাগসে আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.