গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ
ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে পরিশোধ করতে হবে। এ বিষয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। রায়ে আগামী তিন অর্থবছরের মধ্যে এ অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের […] The post গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Ente

ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে পরিশোধ করতে হবে। এ বিষয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। রায়ে আগামী তিন অর্থবছরের মধ্যে এ অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের বিচারকদের স্বাক্ষরের পর রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ১০ সেপ্টেম্বর গ্রামীণ কল্যাণের করা দুটি রিট আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। এতে প্রতিষ্ঠানটির কাছে এনবিআরের দাবিকৃত কর আদায়ের আইনি পথ সুগম হয়।
মামলার নথি অনুযায়ী, ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষ পর্যন্ত পাঁচটি করবর্ষের আয়কর পুনর্মূল্যায়নের পর গ্রামীণ কল্যাণের কাছে কর দাবি করে এনবিআর। এ দাবির বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৭ সালে হাইকোর্টে পৃথক দুটি রিট আবেদন করে প্রতিষ্ঠানটি। প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেন। পরে হাইকোর্টের নতুন বেঞ্চ ওই রুল খারিজ করে দেন।
রায় ঘোষণার পর গ্রামীণ কল্যাণের আইনজীবী খাজা তানভীর গণমাধ্যমকে বলেন, এনবিআরের কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে তারা হাইকোর্টে আবেদন করেছিলেন। আদালত রুল খারিজ করে দেওয়ায় এনবিআরের কর দাবি বহাল রয়েছে।
এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআরের দাবিকৃত ৬৬৬ কোটি টাকা আদায়ের বিষয়ে হাইকোর্টের একটি রায় স্বতঃপ্রণোদিতভাবে প্রত্যাহার করা হয়েছিল। পরে মামলাটি নতুন বেঞ্চে পাঠানো হয়। সেখানে শুনানি শেষে গ্রামীণ কল্যাণের রিট আবেদন খারিজ হয় এবং এনবিআরের কর দাবির পক্ষে সিদ্ধান্ত আসে।
পূর্ণাঙ্গ রায় প্রকাশের মধ্য দিয়ে গ্রামীণ কল্যাণের করসংক্রান্ত মামলায় হাইকোর্টের সিদ্ধান্তের বিস্তারিত প্রকাশ পেল।
The post গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





