প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শুরু
ঢাকা: প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ সভা শুরু হয়েছে। রবিবার (১১ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে অবস্থিত সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে এ সভা শুরু হয়। চলতি সংসদ অধিবেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিল পাসের বিষয়ে কৌশল নির্ধারণ, সংসদীয় কার্যক্রম পরিচালনা এবং দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সার্বিক বিষয় নিয়ে সভায় বিস্তারিত আলোচনা […] The post প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শুরু first appeared on Sarabangla | Break

ঢাকা: প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ সভা শুরু হয়েছে।
রবিবার (১১ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে অবস্থিত সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে এ সভা শুরু হয়।
চলতি সংসদ অধিবেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিল পাসের বিষয়ে কৌশল নির্ধারণ, সংসদীয় কার্যক্রম পরিচালনা এবং দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সার্বিক বিষয় নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে সরকারদলীয় সংসদ সদস্য ও মন্ত্রী পরিষদের শীর্ষ ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন। সভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি এবং সংসদে সদস্যদের উপস্থিতি নিশ্চিত করাসহ বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন সংসদ নেতা।
The post প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শুরু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





