গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক
গোপালগঞ্জ: কোটালীপাড়ায় ‘১৬ জুলাই গোপালগঞ্জে গণহত্যাকারী ইউনুস গং এর ফাঁসি চাই’ লেখাসংবলিত পোস্টার লাগানোর অভিযোগে জেলা স্বেচ্ছাসেবক লীগের শ্রম বিষয়ক সম্পাদক লিটন মন্ডলকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) সকালে কোটালীপাড়া উপজেলা সদরের শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াদ মাহামুদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। লিটন মন্ডল […] The post গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোপালগঞ্জ: কোটালীপাড়ায় ‘১৬ জুলাই গোপালগঞ্জে গণহত্যাকারী ইউনুস গং এর ফাঁসি চাই’ লেখাসংবলিত পোস্টার লাগানোর অভিযোগে জেলা স্বেচ্ছাসেবক লীগের শ্রম বিষয়ক সম্পাদক লিটন মন্ডলকে আটক করেছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) সকালে কোটালীপাড়া উপজেলা সদরের শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াদ মাহামুদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
লিটন মন্ডল গোপালগঞ্জ জেলা শহরের বেদগ্রাম এলাকার নির্মল মণ্ডলের ছেলে।
ওসি মো. রিয়াদ মাহামুদ জানান, লিটন মন্ডল জেলা আওয়ামী লীগ গোপালগঞ্জের ব্যানারে ‘১৬ জুলাই গোপালগঞ্জে গণহত্যাকারী ইউনুস গং এর ফাঁসি চাই’ লেখা-সংবলিত পোস্টার লাগাচ্ছিলেন। এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পোস্টার ও একটি চাকুসহ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
তিনি আরও জানান, আটক লিটন মন্ডলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা পর তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
The post গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





