রিয়াদ বিমানবন্দরে প্রাণঘাতী হামলার ঘটনায় এনসিপির নিন্দা

ঢাকা: সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত প্রাণঘাতী হামলার নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত এবং তিন শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। নিহতদের মধ্যে পবিত্র ধর্মীয় সফরে যাওয়া যাত্রী থাকার আশঙ্কাও গভীর উদ্বেগের বিষয়। রোববার (১১ অক্টোবর) এক বিবৃতিতে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা এবং সৌদি আরবের […] The post রিয়াদ বিমানবন্দরে প্রাণঘাতী হামলার ঘটনায় এনসিপির নিন্দা first appeared on Sarabangla | Breaking News | Sports | Enterta

রিয়াদ বিমানবন্দরে প্রাণঘাতী হামলার ঘটনায় এনসিপির নিন্দা
১১ অক্টোবর, ২০২৬ ১৬:০০  

ঢাকা: সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত প্রাণঘাতী হামলার নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এ হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত এবং তিন শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। নিহতদের মধ্যে পবিত্র ধর্মীয় সফরে যাওয়া যাত্রী থাকার আশঙ্কাও গভীর উদ্বেগের বিষয়।

রোববার (১১ অক্টোবর) এক বিবৃতিতে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা এবং সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে এনসিপি।

বিবৃতিতে বলা হয়, আমরা বাংলাদেশ ও সৌদি আরব সরকারের প্রতি ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের জরুরি সহায়তা, নিহতদের মরদেহ প্রত্যাবাসন এবং বিমান চলাচলে বিঘ্নের কারণে আটকে পড়া ওমরাহযাত্রীসহ সব যাত্রীর প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।

এনসিপি বেসামরিক নাগরিক, ধর্মীয় সফরকারী ও বেসামরিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকরণ, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং আঞ্চলিক উত্তেজনা নিরসনে জরুরি কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বানও পুনর্ব্যক্ত করছে।

The post রিয়াদ বিমানবন্দরে প্রাণঘাতী হামলার ঘটনায় এনসিপির নিন্দা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.