ব্রাইট ফোর ল্যাবরেটরি স্কুলে মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান
ঢাকা: রাজধানীর বাসাবো কদমতলার ব্রাইট ফোর ল্যাবরেটরি স্কুলের এসএসসি-২০২৬ ব্যাচে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) স্কুল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও নগদ ১০ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, আলোকিত সমাজ গঠনে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান-বিজ্ঞান, প্রযুক্তি ও নৈতিক মূল্যবোধের […] The post ব্রাইট ফোর ল্যাবরেটরি স্কুলে মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান first appeared on

ঢাকা: রাজধানীর বাসাবো কদমতলার ব্রাইট ফোর ল্যাবরেটরি স্কুলের এসএসসি-২০২৬ ব্যাচে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) স্কুল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও নগদ ১০ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আলোকিত সমাজ গঠনে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান-বিজ্ঞান, প্রযুক্তি ও নৈতিক মূল্যবোধের বিকাশ জরুরি। এ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধের চর্চা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তারা।
স্কুল পরিচালনা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক সাহাব উদ্দিন আহমাদ, সাংবাদিক শাহীন হাসনাত, অধ্যক্ষ মো. মোনায়েম হোসেন, অ্যাডভোকেট মো. রেজাউল করিম, এস এম আলমগীর কবির ও অ্যাডভোকেট মো. পারভেজ হোসাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কুলের জ্যেষ্ঠ শিক্ষিকা শিরিনা বেগম।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন মাইমুনা হোসেন, সাবিহা আফরিন তানিশা, রোজা মেহেজাবিন প্রজ্ঞা ও আফিফা নোমান মাইশা, তামিমা আক্তার দিঘীসহ অনেকে। অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন মুহাম্মদ আরিফুজ্জামান শ্যামল ও আবু জাফর মোহাম্মদ মহিউদ্দিন।
প্রসঙ্গত, ‘আলোকিত মানুষ, আলোকিত দেশ’ মূলমন্ত্র ধারণ করে ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয় ব্রাইট ফোর ল্যাবরেটরি স্কুল। প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি স্থানীয় মানুষের কাছে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গ্রহণযোগ্যতা অর্জনের চেষ্টা করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় জাতীয় শিক্ষাক্রম অনুসরণ করে ইংরেজি ভার্সনও চালু করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা ব্রাইট ফোর ল্যাবরেটরি স্কুলকে ‘সেন্টার অব এক্সেলেন্স’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এ লক্ষ্যে অভিভাবক ফোরাম গঠন এবং সাবেক শিক্ষার্থীদের নিয়ে অ্যালামনাই সংগঠন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার কথা বলেন তারা।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা গান পরিবেশন, কবিতা আবৃত্তি ও শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে স্কুল প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
The post ব্রাইট ফোর ল্যাবরেটরি স্কুলে মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





