বাসার ছাদ থেকে নিচে পড়ে শিশুর মৃত্যু
রাজধানীর মোহাম্মদপুরে তিনতলা বাসার ছাদ থেকে নিচে পড়ে নুসরাত জাহান জাহালিকা (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দুপুর ১টার দিকে মোহাম্মদপুর চাঁদ উদ্যানের ৩ নম্বর রোডে একটি বাসায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে মৃত নুসরাতের বাবা […] The post বাসার ছাদ থেকে নিচে পড়ে শিশুর মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

রাজধানীর মোহাম্মদপুরে তিনতলা বাসার ছাদ থেকে নিচে পড়ে নুসরাত জাহান জাহালিকা (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) দুপুর ১টার দিকে মোহাম্মদপুর চাঁদ উদ্যানের ৩ নম্বর রোডে একটি বাসায় এ ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে মৃত নুসরাতের বাবা মো. সজিব হোসেন জানান, তাদের বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন থানার দেউলা গ্রামে। বর্তমানে মোহাম্মদপুরের চাঁদ উদ্যানের ৩ নম্বর রোডের ওই বাসায় ভাড়া থাকেন তারা। নুসরাত মোহাম্মদপুরের হামিম মডেল কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। তিন বোনের মধ্যে নুসরাত ছিল সবার ছোট।
তিনি আরও জানান, দুপুরে বাসার তিনতলার ছাদে খেলার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয় নুসরাত। এরপর গুরুতর আহত অবস্থায় নুসরাতকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি মোহাম্মদপুর থানা পুলিশ তদন্ত করছে।
The post বাসার ছাদ থেকে নিচে পড়ে শিশুর মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





