বীরগঞ্জে অবৈধভাবে মজুদ ১৯৮ বস্তা টিএসপি সার জব্দ, গুদাম সিলগালা

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: জেলার বীরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখার অভিযোগে অভিযান চালিয়ে ১৯৮ বস্তা টিএসপি সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় সার মজুদের কাজে ব্যবহৃত একটি গোডাউন সিলগালা করা হয়। শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর গ্রামে আলমের চাতালের একটি ধানের গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে […] The post বীরগঞ্জে অবৈধভাবে মজুদ ১৯৮ বস্তা টিএসপি সার জব্দ, গুদাম সিলগালা first appeared on Sarabangla | Breaking News | Spo

বীরগঞ্জে অবৈধভাবে মজুদ ১৯৮ বস্তা টিএসপি সার জব্দ, গুদাম সিলগালা
১০ অক্টোবর, ২০২৬ ১৯:০০  

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: জেলার বীরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখার অভিযোগে অভিযান চালিয়ে ১৯৮ বস্তা টিএসপি সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় সার মজুদের কাজে ব্যবহৃত একটি গোডাউন সিলগালা করা হয়।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর গ্রামে আলমের চাতালের একটি ধানের গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়।

গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন। অভিযানে গোডাউন থেকে অবৈধভাবে মজুদ রাখা ১৯৮ বস্তা টিএসপি সার জব্দ করা হয়। পরে গোডাউনটি সিলগালা করে দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোডাউনটির মালিক মো. আলমগীর হোসেন (৪০)। তিনি মো. আবেদ আলীর ছেলে এবং বীরগঞ্জ উপজেলার রনপাড়া-মাহানপুর গ্রামের বাসিন্দা।

জব্দ করা সার কৃষকদের মধ্যে বিতরণের লক্ষ্যে বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া সার বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

কৃষকদের জন্য নির্ধারিত সার অবৈধভাবে মজুদ করে রাখার বিরুদ্ধে প্রশাসনের এ অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কৃষি উপকরণের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের তদারকি অব্যাহত রাখা প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

The post বীরগঞ্জে অবৈধভাবে মজুদ ১৯৮ বস্তা টিএসপি সার জব্দ, গুদাম সিলগালা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.