পুরোনো পোশাকের নতুন চমক দেখানোর দিন আজ

আলমারির কোণায় ঝুল থাকা সেই হ্যালোইনের জাদুকরী উইচ হ্যাট; কিংবা থিয়েটারের নাটকে পরা সেই পুরোনো রাজকীয় কোট; অথবা গত বছরের কসপ্লে ইভেন্টের সুপারহিরো ক্যাপ! একবার ব্যবহার করেই কি এগুলো এখন কেবলই ধুলোবালি খাচ্ছে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আপনার জন্য রয়েছে দারুণ এক খবর! প্রতি বছর অক্টোবর মাসের দ্বিতীয় শনিবারে বিশ্বজুড়ে পালিত হয় ‘ন্যাশনাল কস্টিউম […] The post পুরোনো পোশাকের নতুন চমক দেখানোর দিন আজ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

পুরোনো পোশাকের নতুন চমক দেখানোর দিন আজ
১০ অক্টোবর, ২০২৬ ১৩:০০  

আলমারির কোণায় ঝুল থাকা সেই হ্যালোইনের জাদুকরী উইচ হ্যাট; কিংবা থিয়েটারের নাটকে পরা সেই পুরোনো রাজকীয় কোট; অথবা গত বছরের কসপ্লে ইভেন্টের সুপারহিরো ক্যাপ! একবার ব্যবহার করেই কি এগুলো এখন কেবলই ধুলোবালি খাচ্ছে?

যদি উত্তর হ্যাঁ হয়, তবে আপনার জন্য রয়েছে দারুণ এক খবর! প্রতি বছর অক্টোবর মাসের দ্বিতীয় শনিবারে বিশ্বজুড়ে পালিত হয় ‘ন্যাশনাল কস্টিউম সোয়াপ ডে’ (National Costume Swap Day)।

সে হিসেবে আজ শনিবার ১০ অক্টোবর বিশ্ব পালন করবে দিনটি।

দিনটি কেবল পোশাক বদলের আনুষ্ঠানিকতা নয়, বরং এটি সৃজনশীলতা, সাশ্রয় এবং পরিবেশ বাঁচানোর এক দারুণ আনন্দদায়ক উৎসব।

কেন এই অদ্ভুত ও দারুণ দিবসটি?

কস্টিউম বা সাজপোশাকের শখ কার না থাকে? হ্যালোইন পার্টি, কসপ্লে কনভেনশন, স্কুল থিয়েটার বা ফ্যান্সি ড্রেস প্রতিযোগিতার উন্মাদনায় আমরা অনেক সময়ই বেশ চড়া দামে কস্টিউম কিনে ফেলি। কিন্তু সমস্যা হলো, এসব পোশাক সাধারণত জীবনে বড় জোর একবার কিংবা বড়জোড় দুবার গায়ে জড়ানো হয়। এরপর সাধের সেই কস্টিউমটি জায়গা পায় আলমারির অন্ধকার কোণে।

পরিবেশবিদদের মতে, ফ্যাশন ইন্ডাস্ট্রি হলো বিশ্বের অন্যতম প্রধান কার্বন নির্গমনকারী খাত। আর এই সমস্যার একটি বুদ্ধিদীপ্ত ও মজার সমাধান নিয়ে হাজির হয়েছে ‘কস্টিউম সোয়াপ ডে’। এর মূল দর্শন হলো ‘কনো খরচ নেই, কার্বন ফুটপ্রিন্ট কমবে, আর আনন্দ হবে দ্বিগুণ!’

সোয়াপ পার্টির মজার কিছু দিক

যেকোনো উৎসবেই তো আনন্দ এবং মজার ইস্যু থাকবে।

পকেট ফ্রেন্ডলি ফ্যাশন: নতুন কোনো ইভেন্টের জন্য নতুন কস্টিউম কেনার বাজেট নিয়ে আর মাথা ঘামাতে হবে না। বন্ধুদের বা প্রতিবেশীদের সঙ্গে পোশাক বদল করলেই কেল্লাফতে!

পরিবেশের বন্ধু (Eco-Friendly): একটি কস্টিউম রিসাইকেল বা পুনর্ব্যবহার করা মানে টেক্সটাইল বর্জ্য কমানো এবং পরিবেশের সুরক্ষা নিশ্চিত করা।

নস্টালজিয়ার রোমাঞ্চ: পোশাক বদলাতে গিয়ে পুরনো স্মৃতির রোমন্থন হয়। ‘আরে! এই উইংসে তো তোমাকে পরীর মতো দেখাচ্ছিল!’এমন আড্ডায় জমে ওঠে সোয়াপ পার্টি।

সৃজনশীলতার নতুন দুয়ার: পুরোনো কস্টিউমে একটু সুচ-সুতো বা ক্রিয়েটিভ ছোঁয়া দিয়ে সেটিকে একেবারে নতুন লুকে রূপ দেওয়া যায়। একে বলে ‘আপসাইক্লিং’!

কীভাবে পালন করবেন ‘ন্যাশনাল কস্টিউম সোয়াপ ডে’?

আপনিও চাইলে আপনার বন্ধু মহল, কলিগ বা পাড়ার বন্ধুবান্ধবদের নিয়ে একটি জমজমাট কস্টিউম সোয়াপ পার্টি আয়োজন করতে পারেন। এর জন্য করণীয় কিছু সহজ ধাপ…

পোশাক বাছাই করুন: আপনার আলমারি ঘেঁটে এমন কস্টিউমগুলো আলাদা করুন যা ভালো অবস্থায় আছে অথচ আপনার আর কোনো কাজে লাগছে না।

বন্ধুদের আমন্ত্রণ জানান: একটি ছোট্ট গেট-টুগেদার বা পার্টি প্ল্যান করুন যেখানে সবাই তাদের অপ্রয়োজনীয় কস্টিউমগুলো নিয়ে হাজির হবে।

‘সোয়াপ টেবিল’ বা এক্সচেঞ্জ বুথ: ঘরের মাঝখানে একটি বড় টেবিলে সবার কস্টিউমগুলো সাজিয়ে রাখুন। এরপর শুরু হোক পছন্দমতো কস্টিউম বেছে নেওয়ার পালা!

আনন্দের ফটোসেশন: নতুন কস্টিউম গায়ে জড়িয়ে অদ্ভুত সব পোজ দিয়ে ছবি তুলুন আর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন হ্যাশট্যাগ দিয়ে।

ফ্যাশন মানেই অতিরিক্ত খরচ বা নতুন কেনাকাটা নয়, কয়েক মুহূর্তের হাসিমুখ, একটুখানি সদিচ্ছা আর পুরোনো পোশাকের জাদুকরী আদান-প্রদানেই জমে উঠতে পারে আপনার দিনটি।

The post পুরোনো পোশাকের নতুন চমক দেখানোর দিন আজ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.