ঢামেকে মরদেহ ফেলে পালালেন ২ যুবক
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এক ব্যক্তির মরদেহ ফেলে রেখে পালিয়েছেন সাথে আসা দুই যুবক। ওই অজ্ঞাত ব্যক্তির বয়স হবে আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর। শুক্রবার (৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ওই ব্যক্তিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে দুই যুবক। এরপর টিকিট আনতে গিয়ে আর ফেরেননি তারা। হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত কর্মচারী ও পুলিশ […] The post ঢামেকে মরদেহ ফেলে পালালেন ২ যুবক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এক ব্যক্তির মরদেহ ফেলে রেখে পালিয়েছেন সাথে আসা দুই যুবক। ওই অজ্ঞাত ব্যক্তির বয়স হবে আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ওই ব্যক্তিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে দুই যুবক। এরপর টিকিট আনতে গিয়ে আর ফেরেননি তারা।
হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত কর্মচারী ও পুলিশ জানায়, দুপুর আড়াইটার দিকে দুই ব্যক্তি ব্যাটারিচালিত রিকশায় করে ওই ব্যক্তিকে জরুরি বিভাগে নিয়ে আসেন। এরপর তাকে ট্রলিতে তোলার পর রোগীর জন্য হাসপাতালের টিকিট কাটার কথা বলে কৌশলে পালিয়ে যান।
হাসপাতালের ট্রলিম্যান অনেকক্ষণ অপেক্ষার পরও ওই ব্যক্তিদের খোঁজ না পাওয়ায় মেডিকেল অফিসার ও কর্তব্যরত পুলিশ সদস্যদের জানান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা দুই যুবকের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। তবে ওই ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
The post ঢামেকে মরদেহ ফেলে পালালেন ২ যুবক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





