সোমবার ইউপি নির্বাচনের তারিখ নির্ধারণ: ইসি মো. সানাউল্লাহ
ঢাকা: আগামী সোমবার কমিশন সভায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগামী সোমবার কমিশন সভা রয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে […] The post সোমবার ইউপি নির্বাচনের তারিখ নির্ধারণ: ইসি মো. সানাউল্লাহ first appeared on Sarabangla | Breaking News |

ঢাকা: আগামী সোমবার কমিশন সভায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগামী সোমবার কমিশন সভা রয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার উপস্থিত থাকবেন কমিশন সভায়। ইউনিয়ন পরিষদ নির্বাচন কবে শুরু হবে, কোন ধাপ কবে হবে তা জানিয়ে দেওয়া হবে।’
অন্য এক প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, ‘তফশিল তো আমরা ঘোষণা করব না, তফশিল ঘোষণা করবেন জেলা নির্বাচন কর্মকর্তারা। আমরা স্লটগুলো বলে দেব যে, কোন কোন স্লটে নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে।’
তিনি আরও বলেন, ‘এতটুকু শুধু আপনাদেরকে বলতে পারি, আমরা প্রথমে যেমনটা বলেছিলাম, আমরা একদম শুরুর ব্রিফিংয়ে যেটা বলেছিলাম, আশা করি সে সময়ের মধ্যেই আমাদের সব স্লট শেষ হয়ে যাবে।’
এদিকে, ইউপি ভোটের স্লট সূচি ঘোষণার পরপরই নিবন্ধিত রাজনৈতিক দলসহ অংশীজনের সঙ্গে মতবিনিময় করবে ইসি।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী গেল ২৩ থেকে ২৫ সেপ্টেম্বরের সংলাপ থাকলেও নভেম্বরে ভোট করতে না পারার মধ্যে এ সূচি স্থগিত করা হয়।
এবার রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপটা কখন হবে জানতে চাইলে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচন কয় স্লটে, কবে হবে জানানোর পরপরই হবে। সব কাজ ধারাবাহিকভাবে চলতে থাকবে। সোমবারে যেহেতু একটা কমিশন মিটিং আছে, সেখানে আমরা আলোচনা করব। তারপরই বলি।’
এছাড়া, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বৈঠকের প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, ‘তাদের সঙ্গে বহুমাত্রিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে অন্যতম ছিল পোস্টাল ব্যালটের যে কার্যক্রম তারা পরিচালনা করছেন, সেটি নিয়েও আলোচনা হয়েছে।‘
তিনি বলেন, ‘মূলত তাদের আগ্রহের বিষয়গুলো ছিল-ইউরোপিয়ান অবজারভেশন মিশন যারা এসেছিলেন, তারা যে সুপারিশগুলো দিয়েছেন, সেগুলো বিভিন্ন স্টেকহোল্ডারের জন্য আলাদাভাবে কিছু সুপারিশ ছিল। সেগুলো নিয়ে তারা আর কোনোভাবে সহযোগিতা করতে পারেন কি না, সে বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। আমরাও সাদরে সেটা গ্রহণ করেছি। তারা যদি আমাদের সঙ্গে সহযোগিতার পরিধি বাড়িয়ে কাজ করতে চান, আমরা তাদের স্বাগত জানাব। মূলত এসব বিষয় নিয়েই আলোচনা হয়েছে।’
The post সোমবার ইউপি নির্বাচনের তারিখ নির্ধারণ: ইসি মো. সানাউল্লাহ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





