সুন্দরবনে অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
বাগেরহাট: সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দফতরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্টাফ অফিসার (অপারেশন্স) লেফটেন্যান্ট কমান্ডার শওকত আহমেদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বর্তমান সরকারের দিকনির্দেশনায় উপকূলীয় অঞ্চলের সার্বিক […] The post সুন্দরবনে অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার first appeared on Sarabangla | Breakin

বাগেরহাট: সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দফতরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্টাফ অফিসার (অপারেশন্স) লেফটেন্যান্ট কমান্ডার শওকত আহমেদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বর্তমান সরকারের দিকনির্দেশনায় উপকূলীয় অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সুন্দরবনে সক্রিয় বনদস্যু বাহিনীকে নির্মূল করার লক্ষ্যে কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে যে বাগেরহাটের মোংলা থানাধীন শেলা নদী ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় একটি দস্যুদল ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে গত ৭ অক্টোবর রাত ৮টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার একটি চৌকস দল ওই এলাকায় অভিযান চালায়।
অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুদলের সদস্যরা সুন্দরবনের গহিনে পালিয়ে যায়। ফলে ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে কাউকে আটক বা শনাক্ত করা সম্ভব হয়নি।
পরবর্তীতে এলাকা জুড়ে তল্লাশি চালিয়ে ৬টি একনলা বন্দুক, ৩টি এয়ারগান, ১টি পাইপগানের ট্রিগার এবং ১৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও গুলি মোংলা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
সরকারের সঠিক দিকনির্দেশনা, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টা এবং স্থানীয় জনগণের সহযোগিতায় অতি দ্রুতই সুন্দরবনকে পুরোপুরি দস্যুমুক্ত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে কোস্ট গার্ড।
The post সুন্দরবনে অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





