১০ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

ঢাকা: গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আজ রাজধানীর বেশ কয়েকটি এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (৭ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ কথা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব এলাকার আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। […] The post ১০ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায় first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

১০ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
৮ অক্টোবর, ২০২৬ ১৩:০০  

ঢাকা: গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আজ রাজধানীর বেশ কয়েকটি এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (৭ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ কথা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব এলাকার আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রাজধানীর আগারগাঁও, তালতলা (পশ্চিমাংশ), শেওড়াপাড়া (পশ্চিমাংশ), কাজীপাড়া (পশ্চিমাংশ), মিরপুর-১০ (পশ্চিমাংশ), মিরপুর-১, পাইকপাড়া, কল্যাণপুর (কল্যাণপুর থেকে মিরপুর-১ সড়কের ডান পাশের এলাকার), শ্যামলী, মিরপুর ৬০ ফিট ও পীরের বাগ এলাকায় গ্যাস না থাকার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

 

The post ১০ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায় first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.