মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা, মাইকিং করে বিক্রি হচ্ছে ইলিশ
পটুয়াখলী: ইলিশ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে আজ (বুধবার) মধ্যরাত থেকে। রাত ১২টার পর ইলিশ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাত ও ক্রয়-বিক্রয় দণ্ডনীয় অপরাধ। তাই শেষ সময়ে পটুয়াখালীর অন্তত ৩০টি মাছ বাজারে মাইকিং করে বিক্রি হচ্ছে ইলিশ। উপকূলীয় অঞ্চলে সন্ধ্যার পর সচরাচর মাছ বাজারগুলো বন্ধ থাকলেও বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যার পরপরই বাজারগুলোতে ইলিশের পসরা […] The post মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা, মাইকিং করে বিক্রি হচ্ছে ইলিশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

পটুয়াখলী: ইলিশ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে আজ (বুধবার) মধ্যরাত থেকে। রাত ১২টার পর ইলিশ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাত ও ক্রয়-বিক্রয় দণ্ডনীয় অপরাধ। তাই শেষ সময়ে পটুয়াখালীর অন্তত ৩০টি মাছ বাজারে মাইকিং করে বিক্রি হচ্ছে ইলিশ।
উপকূলীয় অঞ্চলে সন্ধ্যার পর সচরাচর মাছ বাজারগুলো বন্ধ থাকলেও বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যার পরপরই বাজারগুলোতে ইলিশের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। আর রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাজারগুলোতে বাড়তে থাকে ক্রেতাদের ভিড়। ক্রেতাদের হাঁকডাকে মুখরিত হয়ে ওঠে বাজারগুলো।
বাজারগুলোতে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ টাকা কেজি দরে, ৮০০ থেকে ৯০০ গ্রামের ইলিশ ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৭০০ টাকা, ৫০০ থেকে ৬০০ গ্রামের ইলিশ ৮০০ থেকে ১ হাজার টাকা ও জাটকা ইলিশ বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৫৫০ টাকায়।
অবরোধের আগে শেষ সময়ে ইলিশের এই দাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
The post মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা, মাইকিং করে বিক্রি হচ্ছে ইলিশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





