টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন

টাঙ্গাইল: টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—টাঙ্গাইলের মধুপুর উপজেলার ব্রাহ্মণবাড়ী গ্রামের নজরুল ইসলামের ছেলে আরিফ (২৩) ও […] The post টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন first appeared on Sarabangla | Breaking News | Spor

টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন
৭ অক্টোবর, ২০২৬ ১৯:০০  

টাঙ্গাইল: টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—টাঙ্গাইলের মধুপুর উপজেলার ব্রাহ্মণবাড়ী গ্রামের নজরুল ইসলামের ছেলে আরিফ (২৩) ও একই গ্রামের আয়নালের ছেলে রুবেল (২৩)।

শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রোকুনুজ্জামান বলেন, ‘মামলার বাদী তার পরিবারের অমতে তার প্রেমিককে বিয়ে করেন। তিনি বিগত ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর মধ্যরাতে তার স্বামীর সঙ্গে বাড়ির বাইরে দেখা করতে যান। আসামিরা তখন তার স্বামীকে একটি খুঁটির সঙ্গে বেঁধে রেখে তাকে পালাক্রমে ধর্ষণ করেন। এ ঘটনার ছয়দিন পর ভিক্টিম নিজেই বাদী হয়ে মধুপুর থানায় মামলা করেন। একই বছর ১৪ নভেম্বর আদালতে চার্জশিট দেয় পুলিশ।’

বিচার শেষে আজ আসামিদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৩ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও তিন বছর সশ্রম কারাদণ্ড দেন আদালত। আসামিদের উপস্থিতিতেই রায় পড়ে শোনান বিচারক। পরে তাদের টাঙ্গাইল কারাগারে নিয়ে যাওয়া হয়।

The post টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.