৭,৫০০ এমএএইচ ব্যাটারি ও গরিলা গ্লাস ৭আই সুরক্ষায় নতুন মিড-রেঞ্জ ফোন

আগামী আগস্টে রেডমি ১৭ আনছে শাওমি বাংলাদেশ

  • শাওমি আগামী আগস্টে বাংলাদেশে রেডমি ১৭ স্মার্টফোন উন্মোচন করবে
  • এতে থাকছে ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৪৫ ওয়াট টার্বো চার্জিং
  • প্রিমিয়াম ডিজাইনে যুক্ত করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই সুবিধা

আগামী আগস্টে রেডমি ১৭ আনছে শাওমি বাংলাদেশ
২৭ জুলাই, ২০২৬ ১০:২৭  

স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড় চমক নিয়ে আসছে শাওমি বাংলাদেশ। আগামী আগস্টে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হতে যাচ্ছে তাদের নতুন স্মার্টফোন রেডমি ১৭, যা মিড-রেঞ্জ সেগমেন্টে ব্যাটারি পারফরম্যান্স ও স্থায়িত্বে নতুন মাত্রা যোগ করবে।

২৭ জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিভাইসটির বিভিন্ন স্পেসিফিকেশন প্রকাশ করা হয়। এতে জানানো হয়, সাধারণ ব্যবহারে একবার পূর্ণ চার্জেই ২.৩২ দিন পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম এই ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারিচালিত ফোনটি।

দৈনন্দিন জীবনের অপরিহার্য অনুষঙ্গ স্মার্টফোনে চার্জ দ্রুত ফুরিয়ে যাওয়ার দুশ্চিন্তা দূর করতে এতে যুক্ত করা হয়েছে ৪৫ ওয়াটের টার্বো চার্জিং প্রযুক্তি। এর সাহায্যে মাত্র ৪৫ মিনিটে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ হবে, আর ৩৫ মিনিটের চার্জেই মিলবে সারাদিনের স্বাভাবিক ব্যবহারের জন্য প্রয়োজনীয় পাওয়ার ব্যাকআপ। দীর্ঘমেয়াদি স্থায়িত্বে এতে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই সুরক্ষা ও ডাইনামিক আরজিবি লাইট ডিজাইন।

নতুন এই ডিভাইসে বিনোদনের ক্ষেত্রেও মিলবে দীর্ঘ পারফরম্যান্স। একবার চার্জেই টানা ৯১ ঘণ্টা মিউজিক প্লেব্যাক ও ১৬ ঘণ্টা পর্যন্ত ইউটিউব শর্টস স্ট্রিমিং উপভোগ করা যাবে।

আগামী আগস্টেই দেশের বাজারে ডিভাইসটি আনুষ্ঠানিকভাবে বাজারে আসবে বলে শাওমি বাংলাদেশ নিশ্চিত করেছে। নির্দিষ্ট তারিখ, মূল্য ও প্রাপ্যতা সংক্রান্ত বিস্তারিত তথ্য শিগগিরই তাদের অফিসিয়াল ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে।
//ডিবিটেক/ এমআর/ইডিপি//