গলায় খাবার আটকে বাগেরহাট কারাগারে হাজতির মৃত্যু
বাগেরহাট: জেলা কারাগারে খাবার গলায় আটকে চাঁন মিয়া ফকির (৪৪) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকালে কারাগারের ভেতরে এ ঘটনা ঘটে। নিহত চাঁন মিয়া ফকির বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা গ্রামের মৃত হেলাল উদ্দিন ফকিরের ছেলে। তিনি মোরেলগঞ্জ থানার একটি মামলায় বাগেরহাট জেলা কারাগারে ৪২৪১/২৬ নম্বর হাজতি হিসেবে বন্দি ছিলেন। কারাগার ও […] The post গলায় খাবার আটকে বাগেরহাট কারাগারে হাজতির মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

বাগেরহাট: জেলা কারাগারে খাবার গলায় আটকে চাঁন মিয়া ফকির (৪৪) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকালে কারাগারের ভেতরে এ ঘটনা ঘটে।
নিহত চাঁন মিয়া ফকির বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা গ্রামের মৃত হেলাল উদ্দিন ফকিরের ছেলে। তিনি মোরেলগঞ্জ থানার একটি মামলায় বাগেরহাট জেলা কারাগারে ৪২৪১/২৬ নম্বর হাজতি হিসেবে বন্দি ছিলেন।
কারাগার ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নাস্তা খাওয়ার সময় চাঁন মিয়ার খাদ্যনালীতে খাবার আটকে যায়। এ সময় কারারক্ষীরা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার জানান, কারাগার থেকে অসুস্থ অবস্থায় এক হাজতিকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং নিয়মানুযায়ী অন্যান্য আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
বাগেরহাট জেলা কারাগারের জেল সুপার মো. মোস্তফা কামাল বলেন, ‘সকালে খাবার খাওয়ার সময় ওই হাজতির গলায় খাবার আটকে যায়। বিষয়টি জানার পর কারারক্ষীরা তাকে দ্রুত বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যান, তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মোরেলগঞ্জ থানায় জানানো হয়েছে। সব ধরনের আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’
The post গলায় খাবার আটকে বাগেরহাট কারাগারে হাজতির মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





