চট্টগ্রামে নিষিদ্ধ আ.লীগের ব্যানারে মিছিল, আটক ১২

চট্টগ্রাম: নগরীর কোতোয়ালী থানার সিআরবি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার-পোস্টার নিয়ে মিছিল করার সময় ১২ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) বেলা দেড়টার দিকে নগরীর সিআরবির বক্ষব্যাধি হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, জুমার নামাজের পর একটি মাইক্রোবাসে করে কয়েকজন যুবক সিআরবি এলাকায় আসেন। পরে তারা আওয়ামী লীগের ব্যানার ও পোস্টার হাতে […] The post চট্টগ্রামে নিষিদ্ধ আ.লীগের ব্যানারে মিছিল, আটক ১২ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে নিষিদ্ধ আ.লীগের ব্যানারে মিছিল, আটক ১২
২ অক্টোবর, ২০২৬ ২১:০০  

চট্টগ্রাম: নগরীর কোতোয়ালী থানার সিআরবি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার-পোস্টার নিয়ে মিছিল করার সময় ১২ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) বেলা দেড়টার দিকে নগরীর সিআরবির বক্ষব্যাধি হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, জুমার নামাজের পর একটি মাইক্রোবাসে করে কয়েকজন যুবক সিআরবি এলাকায় আসেন। পরে তারা আওয়ামী লীগের ব্যানার ও পোস্টার হাতে নিয়ে মিছিল শুরু করেন। এ সময় ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করা হয় এবং একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

আটক ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, তারা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল কবির বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ব্যানার হাতে মিছিল করার সময় ১২ জনকে আটক করা হয়েছে। তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

The post চট্টগ্রামে নিষিদ্ধ আ.লীগের ব্যানারে মিছিল, আটক ১২ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.