ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান, শাহজালাল বিমানবন্দরে দুবাইগামী যাত্রী আটক

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনকালে ঘুষ হিসেবে দেওয়া টাকার প্রস্তাব প্রত্যাখ্যান করে ৯৮ হাজার সৌদি রিয়ালসহ দুবাইগামী মোহাম্মদ হালিম নামের এক যাত্রীকে আটক করেছে আনসার সদস্যরা। উদ্ধারকৃত রিয়ালের বাংলাদেশি মুদ্রায় আনুমানিক মূল্য ৩২ লাখ ৩৪ হাজার টাকা। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা […] The post ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান, শাহজালাল বিমানবন্দরে দুবাইগামী যাত্রী আটক first appeared on Sarabangla | Breaking News

ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান, শাহজালাল বিমানবন্দরে দুবাইগামী যাত্রী আটক
২০ সেপ্টেম্বর, ২০২৬ ২২:০০  

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনকালে ঘুষ হিসেবে দেওয়া টাকার প্রস্তাব প্রত্যাখ্যান করে ৯৮ হাজার সৌদি রিয়ালসহ দুবাইগামী মোহাম্মদ হালিম নামের এক যাত্রীকে আটক করেছে আনসার সদস্যরা। উদ্ধারকৃত রিয়ালের বাংলাদেশি মুদ্রায় আনুমানিক মূল্য ৩২ লাখ ৩৪ হাজার টাকা।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব।

তিনি বলেন, আজ রোববার বিকেলে বিমানবন্দরের হেভি লাগেজের ৪ নম্বর গেটে প্রবেশের সময় চেকিংকালে দুবাইগামী যাত্রী মোহাম্মদ হালিমের গতিবিধি সন্দেহজনক মনে হয় কর্তব্যরত আনসার সদস্য পিসি মো. নিজাম উদ্দিনের। এ সময় ওই যাত্রী বিষয়টি এড়িয়ে যেতে পিসি মো. নিজাম উদ্দিনকে টাকা দেওয়ার প্রস্তাব দেন। কিন্তু আনসার সদস্য ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং বিষয়টি তাৎক্ষণিকভাবে শিফটে দায়িত্বে থাকা উপজেলা প্রশিক্ষক ওমর ফারুককে অবহিত করেন।

নাজমুস সাকিব বলেন, খবর পেয়ে উপজেলা প্রশিক্ষক ওমর ফারুক ঘটনাস্থলে উপস্থিত হয়ে পিসি মো. আলমগীর হোসেন বিমানবন্দর কর্তৃপক্ষের উপস্থিতিতে ওই যাত্রীর সঙ্গে থাকা মালামাল তল্লাশি করেন। এ সময় তার কাছ থেকে ৯৮ হাজার সৌদি রিয়াল উদ্ধার করা হয়। পরবর্তীতে আটক যাত্রী ও উদ্ধারকৃত রিয়াল বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

তিনি বলেন, এ ধরনের নিষ্ঠা ও দৃঢ়তা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনসাধারণের আস্থা ও নিরাপত্তাবোধকে আরও সুদৃঢ় করে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষা এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দেশব্যাপী সর্বোচ্চ সতর্কতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন।

The post ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান, শাহজালাল বিমানবন্দরে দুবাইগামী যাত্রী আটক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.