রোনালদোকে ছাড়াই পর্তুগালের বড় জয়

নানান বিতর্ক আর আলোচনার জন্ম দিয়ে পর্তুগাল দলের ক্যাম্প ছেড়ে গেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এর মধ্যেই মাঠের ফুটবলে ফিরে অবশ্য বড় জয় পেল পর্তুগাল। অধিনায়ককে ছাড়াই আক্রমণাত্মক ফুটবল খেলে ডেনমার্কের মাঠে ৪-২ গোলের দাপুটে জয় পেয়েছে বর্তমান নেশন্স লিগ চ্যাম্পিয়নরা। পার্কেন স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল পর্তুগালের হাতে। ১২ মিনিটে জোয়াও কানসেলোর গোলে এগিয়ে যায় […] The post রোনালদোকে ছাড়াই পর্তুগালের বড় জয় first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

রোনালদোকে ছাড়াই পর্তুগালের বড় জয়
২ অক্টোবর, ২০২৬ ১২:০০  

নানান বিতর্ক আর আলোচনার জন্ম দিয়ে পর্তুগাল দলের ক্যাম্প ছেড়ে গেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এর মধ্যেই মাঠের ফুটবলে ফিরে অবশ্য বড় জয় পেল পর্তুগাল। অধিনায়ককে ছাড়াই আক্রমণাত্মক ফুটবল খেলে ডেনমার্কের মাঠে ৪-২ গোলের দাপুটে জয় পেয়েছে বর্তমান নেশন্স লিগ চ্যাম্পিয়নরা।

পার্কেন স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল পর্তুগালের হাতে। ১২ মিনিটে জোয়াও কানসেলোর গোলে এগিয়ে যায় তারা। গনসালো রামোসের শট পোস্টে লেগে ফিরে এলে তার সঙ্গে ওয়ান-টু করে দারুণ চিপে গোল করেন বার্সেলোনার ডিফেন্ডার।

তবে ২৩ মিনিটে মিকেল ডামসগার্ডের দুর্দান্ত বাঁকানো শটে সমতায় ফেরে ডেনমার্ক। দুই মিনিট পরই আবার এগিয়ে যায় পর্তুগাল। পাল্টা আক্রমণ থেকে রামোস ঠান্ডা মাথায় গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন।

দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে রাসমুস হইলুন্দের চমৎকার চিপে আবারও সমতায় ফেরে ডেনমার্ক। এরপর কিছুটা চাপে পড়লেও দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ ফিরে পায় রোনালদোহীন পর্তুগাল।

৬৭ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের নিখুঁত ক্রস থেকে হেডে গোল করেন ভিতিনিয়া। এরপর ৮৭ মিনিটে দিয়োগো দালতের পাস থেকে জোয়াও ফেলিক্সের গোল নিশ্চিত করে পর্তুগালের বড় জয়।

রোনালদোর অনুপস্থিতিতে অধিনায়কের আর্মব্যান্ড পরা ব্রুনো ফার্নান্দেস জয়ে বড় ভূমিকা রাখেন। দুটি গোলে সহায়তা করেন তিনি। অন্যদিকে নেশন্স লিগে টানা তৃতীয় ম্যাচে গোল পেলেন ফেলিক্স। এই জয়ে গ্রুপ পর্বের তিন ম্যাচে তিন জয় নিয়ে ৯ পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরও শক্ত করল পর্তুগাল।

The post রোনালদোকে ছাড়াই পর্তুগালের বড় জয় first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.