যুক্তরাষ্ট্রে ২ শিক্ষার্থী হত্যাকাণ্ডের তদন্ত-বিচার চায় বাংলাদেশ: শামা ওবায়েদ

ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থীর হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশ যথাযথ তদন্ত ও বিচার চায়। রোববার (২৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। একটি ছেলে বা একটি মেয়ে ফ্লোরিডায় নৃশংসভাবে নিহত হয়েছেন। ছেলেটির ডেড বডি পাওয়া গেছে, আরেকজনের ডেড বডি […] The post যুক্তরাষ্ট্রে ২ শিক্ষার্থী হত্যাকাণ্ডের তদন্ত-বিচার চায় বাংলাদেশ: শামা ওবায়েদ first

যুক্তরাষ্ট্রে ২ শিক্ষার্থী হত্যাকাণ্ডের তদন্ত-বিচার চায় বাংলাদেশ: শামা ওবায়েদ
২৬ এপ্রিল, ২০২৬ ১৮:০৫  

ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থীর হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশ যথাযথ তদন্ত ও বিচার চায়।

রোববার (২৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। একটি ছেলে বা একটি মেয়ে ফ্লোরিডায় নৃশংসভাবে নিহত হয়েছেন। ছেলেটির ডেড বডি পাওয়া গেছে, আরেকজনের ডেড বডি এখনও পাওয়া যায়নি। যেটা আমরা শুনেছি— আমাদের মন্ত্রণালয়, আমাদের ওয়াশিংটন ডিসির মিশন, বাংলাদেশ দূতাবাস স্টেট ডিপার্টমেন্ট, এফবিআই থেকে শুরু করে সংশ্লিষ্ট সব এজেন্সির সঙ্গে আমরা প্রতিনিয়ত যোগাযোগ রাখছি। আমি ব্যক্তিগতভাবে দুইজনের অভিভাবকের সঙ্গে কথা বলেছি। হত্যার শিকার মেয়েটির ভাইয়ের সঙ্গে আমি কথা বলেছি এবং লিমনের বাবার সঙ্গে কথা বলেছি। আমাদের পক্ষ থেকে সব সহযোগিতা করব।

শামা ওবায়েদ বলেন, মৃতদেহ ফিরিয়ে আনার ব্যাপারে তাদের যে লিগ্যাল কাজগুলো আছে, তা শেষ হলে আমরা দেখছি— যত তাড়াতাড়ি সম্ভব লাশ ফিরিয়ে আনা হবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এটাতে সহযোগিতা করছে।

তিনি বলেন, আমরা চেষ্টা করছি, যত তাড়াতাড়ি সম্ভব আনা যায়। কিন্তু এটাতে আইনি ব্যাপার আছে, সেই জায়গাটায় আমরা যুক্তরাষ্ট্রের সব স্টেকহোল্ডারদের সঙ্গে গভীরভাবে যোগাযোগ রাখছি। আমরা দাবি করব, বাংলাদেশ থেকে এবং মন্ত্রণালয় থেকে— যাতে যুক্তরাষ্ট্র এই ইনভেস্টিগেশনটা ভালোমতো করে, দ্রুততার সঙ্গে করে এবং যারা এই নৃশংস ঘটনা ঘটিয়েছে— সেটা বের করে যেন তাদেরকে বিচারের আওতায় আনা হয়।

এ সময় তিনি হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ নিরাপদে আসবে বলেও আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। এ ঘটনার ১০ দিন পর ২৪ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার করা হয়। এর একদিন পর ২৫ এপ্রিল বৃষ্টির ভাই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তার বোনের মৃত্যুর বিষয়টিও নিশ্চিত করেন।

The post যুক্তরাষ্ট্রে ২ শিক্ষার্থী হত্যাকাণ্ডের তদন্ত-বিচার চায় বাংলাদেশ: শামা ওবায়েদ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.