সিঙ্গাপুরকে হারিয়ে এশিয়ান গেমসে নবম হলো বাংলাদেশ
এশিয়ান গেমসে নিজেদের শেষ ম্যাচে স্নায়ুচাপের মধ্যে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ নারী হকি দল। জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ১-১ গোলের সমতায়। পরে টাইব্রেকারে ২-১ ব্যবধানে জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই জয়ে ১২ দলের মধ্যে নবম হয়ে আসর শেষ করল প্রথমবার টুর্নামেন্টে অংশ নেওয়া বাংলাদেশ হকি দল। শুরু […] The post সিঙ্গাপুরকে হারিয়ে এশিয়ান গেমসে নবম হলো বাংলাদেশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

এশিয়ান গেমসে নিজেদের শেষ ম্যাচে স্নায়ুচাপের মধ্যে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ নারী হকি দল। জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ১-১ গোলের সমতায়। পরে টাইব্রেকারে ২-১ ব্যবধানে জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই জয়ে ১২ দলের মধ্যে নবম হয়ে আসর শেষ করল প্রথমবার টুর্নামেন্টে অংশ নেওয়া বাংলাদেশ হকি দল।
শুরু থেকেই দুই দলই খেলেছে সমান তালে। তবে প্রথম সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের ১০ মিনিটে দারুণ এক ফিল্ড গোল করে আইরিন আক্তার রিয়া দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। সেই লিড নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ।
তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র বদলে যায়। চাপ বাড়াতে থাকে সিঙ্গাপুর। ৪২ মিনিটে হলুদ কার্ড দেখে সাময়িকভাবে মাঠের বাইরে চলে যেতে হয় বাংলাদেশের লিমা আক্তারকে। এক খেলোয়াড় কম থাকার সুযোগ কাজে লাগিয়ে দুই মিনিট পরই সমতা ফেরায় সিঙ্গাপুর। পেনাল্টি কর্নার থেকে গোল করেন সিঙ্গাপুরের তৌ লি মিন।
এরপর নির্ধারিত সময়ের বাকি অংশে দুই দলই জয়সূচক গোলের খোঁজ করলেও আর কোনো গোল আদায় করতে পারেনি কোনো দল। ফলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। সেখানেই স্নায়ু ধরে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ। টাইব্রেকারে ২-১ ব্যবধানে জিতে এশিয়ান গেমসের নারী হকিতে নবম স্থান নিশ্চিত করে তারা।
The post সিঙ্গাপুরকে হারিয়ে এশিয়ান গেমসে নবম হলো বাংলাদেশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





