২০২৭ ওয়ানডে বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ

আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় বসছে ওয়ানডে বিশ্বকাপের আসর। আজ বিশ্বকাপের গ্রুপ বিন্যাস ও সূচী ঘোষণা করেছে আইসিসি। তাতে কঠিন গ্রুপেই পড়েছে বাংলাদেশ। বাংলাদেশের গ্রুপে পড়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। ‘কোয়ালিফায়ার বি’ থেকে উঠে আসা একটি দল এই গ্রুপে যুক্ত হবে ষষ্ঠ দল হিসেবে। বৃহস্পতিবার কেপটাউনে আনুষ্ঠানিকভাবে ২০২৭ বিশ্বকাপের সূচি ও […] The post ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainmen

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ
২ অক্টোবর, ২০২৬ ০০:০০  

আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় বসছে ওয়ানডে বিশ্বকাপের আসর। আজ বিশ্বকাপের গ্রুপ বিন্যাস ও সূচী ঘোষণা করেছে আইসিসি। তাতে কঠিন গ্রুপেই পড়েছে বাংলাদেশ। বাংলাদেশের গ্রুপে পড়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। ‘কোয়ালিফায়ার বি’ থেকে উঠে আসা একটি দল এই গ্রুপে যুক্ত হবে ষষ্ঠ দল হিসেবে।

বৃহস্পতিবার কেপটাউনে আনুষ্ঠানিকভাবে ২০২৭ বিশ্বকাপের সূচি ও গ্রুপ ঘোষণা করেছে আইসিসি। নতুন কাঠামোর এবারের বিশ্বকাপে অংশ নেবে ১৪ দল। মূল গ্রুপ পর্বে খেলবে ১২ দল, যাদের ছয়টি করে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে।

গ্রুপ পর্ব শেষে সুপার সেভেনে উঠবে সাতটি দল। দুই গ্রুপ থেকে তিনটি করে ছয়টি দল এবং পয়েন্টের হিসেবে সাত নম্বর দলকে নিয়ে হবে সুপার সেভেন। গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে মুখোমুখি হবে একবার করে। অর্থাৎ গ্রুপ পর্বে প্রতিটি দল খেলবে পাঁচটি করে ম্যাচ।

বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। আগামী বছরের ৮ অক্টোবর উইন্ডহোকে হবে ম্যাচটি। এরপর ১২ অক্টোবর কুগোম্পো সিটিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৬ অক্টোবর ডারবানে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে টাইগাররা। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ দুটি ম্যাচের একটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে—১৯ অক্টোবর ডারবানে। আর ২৩ অক্টোবর শেষ ম্যাচে ‘কোয়ালিফায়ার বি’ থেকে উঠে আসা দলের মুখোমুখি হবে বাংলাদেশ।

২০২৭ বিশ্বকাপের ফাইনাল হবে ২১ নভেম্বর জোহানেসবার্গে। তার আগে ১৭ ও ১৮ নভেম্বর হবে দুটি সেমিফাইনাল। ২৪ বছর পর আফ্রিকায় ফিরছে বিশ্বকাপ। এবার দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া—তিন দেশ মিলে আয়োজন করবে ১২ ভেন্যুর ৫৭ ম্যাচের এই আসর।

The post ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.