ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুরু আজ
ঢাকা: ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুরু আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) থেকে। রিটার্নিং কর্মকর্তার নেওয়া যেকোনো সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থীদের জন্য আপিল করার সময়সীমা আগামী রোববার (৪ অক্টোবর) পর্যন্ত মোট পাঁচ দিন ইসিতে এ আপিল আবেদন দায়ের করা যাবে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আজ ৩০ সেপ্টেম্বর থেকে ৪ […] The post ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুরু আজ first appeared on

ঢাকা: ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুরু আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) থেকে। রিটার্নিং কর্মকর্তার নেওয়া যেকোনো সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থীদের জন্য আপিল করার সময়সীমা আগামী রোববার (৪ অক্টোবর) পর্যন্ত মোট পাঁচ দিন ইসিতে এ আপিল আবেদন দায়ের করা যাবে।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আজ ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল গ্রহণ করা হবে। পরবর্তীতে ৬ অক্টোবর দায়ের করা আপিলসমূহ নিষ্পত্তি করা হবে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৭ অক্টোবর এবং পরদিন ৮ অক্টোবর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সব প্রক্রিয়া শেষে আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
ইসির জনসংযোগ পরিচালক মো. আব্দুল মমিন সরকার এ বিষয়ে গণমাধ্যমকে জানান, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অংশ নিতে মোট ছয়জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন। রিটার্নিং কর্মকর্তা বাছাই শেষে জমা পড়া ছয়জন প্রার্থীর সকলের মনোনয়নপত্রই বৈধ বলে ঘোষণা করেছেন।
বৈধ প্রার্থীরা হলেন, বিএনপির ওবায়দুল্লাহ্ মাসুম ও মির্জা ফয়সল আমীন, জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফল আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
The post ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুরু আজ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





