বরিশালে সিরাতুন্নবী (সা.) উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা

বরিশাল: বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নে পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় মধ্য গাছুয়া খান বাড়ি ঈদগাহ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে সিরাতুন্নবী (সা.) উদযাপন কমিটি, গাছুয়া ইউনিয়ন, মুলাদী, বরিশাল। অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, মানবিকতা, ন্যায়নীতি, সত্যনিষ্ঠা, ক্ষমাশীলতা ও সমাজ […] The post বরিশালে সিরাতুন্নবী (সা.) উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা first ap

বরিশালে সিরাতুন্নবী (সা.) উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ২২:০০  

বরিশাল: বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নে পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় মধ্য গাছুয়া খান বাড়ি ঈদগাহ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে সিরাতুন্নবী (সা.) উদযাপন কমিটি, গাছুয়া ইউনিয়ন, মুলাদী, বরিশাল।

অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, মানবিকতা, ন্যায়নীতি, সত্যনিষ্ঠা, ক্ষমাশীলতা ও সমাজ সংস্কারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিসবাহুল উলুম কামিল মাদরাসা, মতিঝিল, ঢাকার অধ্যক্ষ মো. মহিউদ্দিন আহমদ। প্রধান বক্তা ছিলেন একই প্রতিষ্ঠানের প্রধান মুহাদ্দিস ও বাইতুল আমান সোসাইটি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাহমুদুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুলাদী উপজেলার ইসলামাবাদ নেসারিয়া ফাজিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা মো. আবু সালেহ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাহী সদস্য মোহাম্মদ আবু হানিফ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট মো. ফয়জুল্লাহ (ফয়েজ)। এ ছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাছুয়া ইউনিয়ন উন্নয়ন ফোরামের চেয়ারম্যান প্রভাষক মো. দিদারুল আহসান।

প্রধান অতিথির বক্তব্যে মহিউদ্দিন আহমদ বলেন, ‘মহানবী (সা.)-এর জীবন শুধু মুসলমানদের ধর্মীয় জীবনের জন্য নয়, বরং নৈতিক ও মানবিক জীবন গঠনের জন্যও গুরুত্বপূর্ণ শিক্ষার উৎস। সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়বিচার, দয়া, ক্ষমাশীলতা, পারিবারিক দায়িত্ববোধ এবং মানুষের অধিকার রক্ষার শিক্ষা তার জীবন থেকে পাওয়া যায়।’

তিনি আরও বলেন, ‘মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসার প্রকৃত প্রকাশ হলো তার আদর্শ সম্পর্কে জানা এবং তা ব্যক্তি ও সামাজিক জীবনে বাস্তবায়নের চেষ্টা করা।’

প্রধান বক্তার বক্তব্যে শায়খ মাহমুদুল হাসান মহানবী (সা.)-এর জীবন ও সুন্নাহ অনুসরণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তিনি মহানবী (সা.)-এর চরিত্র, আখলাক, দাওয়াত, ধৈর্য, মানুষের প্রতি দয়া এবং সামাজিক ন্যায়বিচারের বিভিন্ন দিক তুলে ধরেন।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা মো. আবু সালেহ মহানবী (সা.)-এর জীবন থেকে শিক্ষা নিয়ে ব্যক্তিগত ও সামাজিক জীবনে তা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। তিনি শিশু-কিশোরদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রতি অভিভাবকদের আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

মোহাম্মদ আবু হানিফ বলেন, ‘সিরাতুন্নবী (সা.)-এর শিক্ষা সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দিতে হবে। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে তরুণ প্রজন্মকে সঠিক জ্ঞান ও নৈতিক মূল্যবোধের সঙ্গে সম্পৃক্ত করা গুরুত্বপূর্ণ।’

এ ছাড়া অ্যাডভোকেট মো. ফয়জুল্লাহ (ফয়েজ) ন্যায়বিচার, মানুষের অধিকার, পারস্পরিক সম্মান ও সামাজিক দায়িত্বের ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে প্রভাষক মো. দিদারুল আহসান বলেন, ‘স্থানীয় পর্যায়ে শিশু-কিশোরদের নৈতিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রয়োজন রয়েছে। মহানবী (সা.)-এর জীবন ও আদর্শের শিক্ষা সমাজে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

অনুষ্ঠানে সিরাতুন্নবী (সা.) কেন্দ্রিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় শিশু-কিশোর ও শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

আয়োজকেরা জানান, শিশু-কিশোরদের সম্পৃক্ত করার মাধ্যমে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে আগ্রহ তৈরি এবং নৈতিক মূল্যবোধ বিকাশে এ ধরনের আয়োজন ভূমিকা রাখবে।

The post বরিশালে সিরাতুন্নবী (সা.) উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.