চুয়েটে ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে স্নাতক ভর্তী পরীক্ষা
- তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন কাজী দেলোয়ার হোসেন তথ্যটি নিশ্চিত করেন
- খুলনা ও রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে পরীক্ষার তারিখ ঘোষণা করেছে
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের লেভেল-১ স্নাতক ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী ২৩ জানুয়ারি ২০২৭ (শনিবার) নির্ধারণ করা হয়েছে।
১৯ সেপ্টেম্বর, ২০২৬ (শনিবার): বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে শুক্রবার রাতে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এই নতুন তারিখ নির্ধারণের বিষয়টি জানানো হয়। চুয়েটের স্নাতক ভর্তি কমিটির সভাপতি এবং তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে প্রাথমিক প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ভর্তি কমিটি গঠনের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে, যা একাডেমিক কাউন্সিলের আনুষ্ঠানিক অনুমোদন শেষে প্রকাশ করা হবে।
এদিকে প্রকৌশল শিক্ষার ধারাবাহিকতায় আসন্ন ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার সময়সূচি ইতিমধ্যে আলাদাভাবে ঘোষণা করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।
//ডিবিটেক/এমএআই/এসেমই//





