সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। একই সঙ্গে সংগঠনটির জেলা শাখায় নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শিগগিরই শুরু হবে বলে জানানো হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী মেয়াদ […] The post সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত first appeared on Sarabangla | Breaking New

সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ০০:০০  

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। একই সঙ্গে সংগঠনটির জেলা শাখায় নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শিগগিরই শুরু হবে বলে জানানো হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের বিদ্যমান কমিটি বিলুপ্ত করা হয়েছে। নতুন নেতৃত্ব নির্ধারণের মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে শিগগিরই সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হবে।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের অনুমোদনে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে সই করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক ও সহ-সভাপতি পদমর্যাদার কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

এদিকে জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সাবেক সহ-সভাপতি মো. সাগর আহমেদ। তিনি বলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী মেয়াদোত্তীর্ণ সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে।

কেন্দ্রীয় সংসদের এ সিদ্ধান্তের ফলে সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন নেতৃত্ব আসার পথ তৈরি হয়েছে। তবে নতুন কমিটিতে কারা দায়িত্ব পাচ্ছেন, সে বিষয়ে এখনো কোনো নাম ঘোষণা করা হয়নি।

The post সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.