রাজধানীতে চলন্ত বাস থেকে পড়ে হেলপারের মৃত্যু

রাজধানীর সায়দাবাদে চলন্ত বাস থেকে পড়ে গিয়ে নাঈম হাওলাদার (৩০) নামে এক বাসের চালকের সহকারী (হেলপার) মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সায়দাবাদ জনপদ মোড়ে ঘটনাটি ঘটে। নাঈমের বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়া থানার পাখিমারা গ্রামে। গ্রামের বাড়িতেই থাকতেন নাঈম। তার স্বজনদের খবর দেওয়া হয়েছে। ইউনিক বাসের হেলপার ছিলেন তিনি। হাসপাতালে ইউনিক বাসের সুপারভাইজর মো. […] The post রাজধানীতে চলন্ত বাস থেকে পড়ে হেলপারের মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

রাজধানীতে চলন্ত বাস থেকে পড়ে হেলপারের মৃত্যু
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ২১:০০  

রাজধানীর সায়দাবাদে চলন্ত বাস থেকে পড়ে গিয়ে নাঈম হাওলাদার (৩০) নামে এক বাসের চালকের সহকারী (হেলপার) মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সায়দাবাদ জনপদ মোড়ে ঘটনাটি ঘটে।

নাঈমের বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়া থানার পাখিমারা গ্রামে। গ্রামের বাড়িতেই থাকতেন নাঈম। তার স্বজনদের খবর দেওয়া হয়েছে। ইউনিক বাসের হেলপার ছিলেন তিনি।

হাসপাতালে ইউনিক বাসের সুপারভাইজর মো. জাহিদুল ইসলাম বলেন, ‘নাঈম ইউনিক গাড়ির হেলপার ছিল। বিকেলে সায়দাবাদ থেকে যাত্রী নিয়ে পটুয়াখালীর উদ্দেশ্যে রওয়ানা হই। সায়দাবাদ জনপদ মোড়ে আসলে নাঈম বাসের দরজার পাশ থেকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। এরপর তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ি থানা পুলিশ তদন্ত করছে।

The post রাজধানীতে চলন্ত বাস থেকে পড়ে হেলপারের মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.