উদ্ভাবনী চিন্তাকে দ্রুত কাজে লাগাতে পারে সিএসই গ্র্যাজুয়েটরা: ভাইস-চ্যান্সেলর

চুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • চুয়েট সিএসই বিভাগে "Preparing Self-Assessment Report for BAETE Accreditation" শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
  • প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম সিএসই গ্র্যাজুয়েটদের ভূমিকার প্রশংসা করেন
  • কর্মশালায় অ্যাক্রেডিটেশন সেল ও বিভিন্ন অনুষদের ডীন এবং রিসোর্স পার্সন অংশগ্রহণ করেন

চুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
৩০ আগষ্ট, ২০২৬ ১৩:৫৮  

কম্পিউটার সায়েন্স ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) "Preparing Self-Assessment Report of the CSE Program for BAETE Accreditation" শীর্ষক এক উচ্চপর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম।

ভাইস-চ্যান্সেলর তার বক্তব্যে উল্লেখ করেন, বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে মানুষের উদ্ভাবনী চিন্তা-ভাবনাকে দ্রুত সময়ে বাস্তবে রূপ দিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) গ্র্যাজুয়েটরা সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করছে। তিনি বলেন, যে কোনো জটিল সাইবার ও প্রযুক্তিগত সমস্যার সমাধান করে তা দেশের কল্যাণে প্রয়োগ করতে সিএসই গ্র্যাজুয়েটদের এগিয়ে আসতে হবে।