হাবিপ্রবিতে সাদা দলের কমিটি ঘোষণা

হাবিপ্রবিতে সাদা দলের কমিটি ঘোষণা
২৯ এপ্রিল, ২০২৬ ১৮:২৪  

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সাদা দলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. শরীফ মাহমুদ মনোনীত হয়েছেন।

২৯ এপ্রিল, বুধবার সাদা দলের বিশেষ সাধারণ সভায় এই কমিটি অনুমোদন করা হয়।

কমিটিতে সহসভাপতি হিসাবে মনোনীত হয়েছেন কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. রওশন আরা, কোষাধ্যক্ষ একই বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুল আলীম, যুগ্ম সাধারণ সম্পাদক ডেইরি এন্ড পোল্ট্রি সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান মিঠু।

সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান, দপ্তর সম্পাদক অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ খালিদ ইমরান, প্রচার ও প্রকাশনা সম্পাদক তড়িৎ প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক রনি তোতা।

এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড হাসান ফুয়াদ এল তাজ, এগ্রো ফরেস্ট্রি বিভাগের অধ্যাপক ড সফিকুল বারী, তড়িৎ প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. জামিল সুলতান ও অধ্যাপক ড. দুলাল হক, পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাহবুব রহমান।

ডিবিটেক/এসকে/ইকে