রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আবাসিক গ্রিন সিটিতে রাশিয়ার জাতীয় পতাকা দিবস পালিত

রূপপুর গ্রিন সিটিতে রাশিয়ার পতাকা দিবস

  • ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রাশিয়ার জাতীয় পতাকা দিবস উদযাপিত হয়েছে
  • বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রুশ নাগরিক, প্রকৌশলী ও কর্মকর্তারা এতে অংশ নেন
  • ১৯৯৪ সাল থেকে ২২ আগস্ট রাশিয়ায় আনুষ্ঠানিকভাবে দিবসটি পালিত হয়ে আসছে

রূপপুর  গ্রিন সিটিতে রাশিয়ার পতাকা দিবস
২২ আগষ্ট, ২০২৬ ১৭:২৩  

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আবাসিক এলাকা ‘গ্রিন সিটি’তে উৎসবমুখর পরিবেশে রাশিয়ার জাতীয় পতাকা দিবস পালিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকালে গ্রিন সিটির অভ্যন্তরে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত রাশিয়ান নাগরিক, প্রকৌশলী ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এ সময় রাশিয়ার তিন রঙের জাতীয় পতাকা প্রদর্শনের পাশাপাশি দিবসটির বিশেষ গুরুত্ব ও তাৎপর্য সবার সামনে তুলে ধরা হয়।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে রাশিয়া ও বাংলাদেশের বিশেষজ্ঞরা যৌথভাবে কাজ করছেন। আবাসন এলাকা গ্রিন সিটিতে বিপুলসংখ্যক রুশ নাগরিক বসবাস করায় তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ হিসেবে প্রতিবছরই বিভিন্ন রাষ্ট্রীয় ও সাংস্কৃতিক দিবস উদযাপিত হয়ে থাকে।

রাশিয়ায় প্রতিবছর ২২ আগস্ট জাতীয় পতাকা দিবস হিসেবে পালিত হয়। সাদা, নীল ও লাল রঙের তিবর্ণের এই পতাকাটি দেশটির জাতীয় ঐক্যের অনন্য প্রতীক। ১৯৯৪ সালে আনুষ্ঠানিকভাবে ২২ আগস্টকে রাশিয়ার জাতীয় পতাকা দিবস হিসেবে ঘোষণা করার পর থেকে প্রতিবছর রাষ্ট্রীয় সম্মানের সাথে দিনটি পালিত হয়ে আসছে।
//ডিবিটেক/ইআরকে/এমআইএস//