রাজশাহীতে পিএমএনসির জাতীয় গ্র্যান্ড ফাইনাল

রাজশাহীতে পিএমএনসির জাতীয় গ্র্যান্ড ফাইনাল
২০ আগষ্ট, ২০২৬ ১৬:৩৮  

দেশের মোবাইল গেমিং ও ই-স্পোর্টস ইকোসিস্টেমকে এগিয়ে নিতে রাজশাহীতে শুরু হতে যাচ্ছে ‘পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ (পিএমএনসি) ফল বাংলাদেশ ২০২৬’-এর গ্র্যান্ড ফাইনাল। বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। টুর্নামেন্টটির অফিশিয়াল স্মার্টফোন পার্টনার হিসেবে যুক্ত হয়েছে গ্লোবাল মোবাইল ব্র্যান্ড ইনফিনিক্স।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৭ ও ২৮ আগস্ট রাজশাহীর জেলা পরিষদ মিলনায়তনে দুই দিনব্যাপী এই গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে। জাতীয় চ্যাম্পিয়নশিপের খেতাব ও মোট ১০ লাখ টাকার প্রাইজপুলের জন্য দেশের সেরা পাবজি মোবাইল দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করবে। এই আয়োজন রাজশাহীর স্থানীয় দর্শক ও গেমারদের জন্য সরাসরি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা উপভোগের সুযোগ তৈরি করেছে। গ্র্যান্ড ফাইনালের ম্যাচগুলো পাবজি মোবাইল বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।

টুর্নামেন্টের অফিসিয়াল ডিভাইস হিসেবে ইনফিনিক্স বাজারে এনেছে গেমার-বান্ধব স্মার্টফোন ‘নোট ৬০ প্রো’ (NOTE 60 Pro)। দীর্ঘ সময় নিরবচ্ছিন্ন গেমিং সেশন নিশ্চিত করতে ডিভাইসটিতে যুক্ত করা হয়েছে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৪ চিপসেট, ৬,৫০০ এমএএইচ ব্যাটারি, ৯০ ওয়াট ফাস্ট চার্জিং ও সেলফ-হিলিং ব্যাটারি প্রযুক্তি। উন্নত সক্ষমতার এই ফোনটি দেশের সকল অনুমোদিত ইনফিনিক্স স্টোরে পাওয়া যাচ্ছে। 
//ডিবিটেক/ইএইচএম/এমআইএস//