ডিএমএ ২০২৬–এ কনটেন্ট, এআই ও পারফরম্যান্স মার্কেটিংয়ে সাফল্য

ডিজিটাল প্রচারণায় ২১ স্বীকৃতি পেল এশিয়াটিক

ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড ২০২৬–এ বিভিন্ন ক্যাটাগরিতে মোট ২১টি পুরস্কার অর্জন করেছে কমিউনিকেশন সল্যুশন গ্রুপ এশিয়াটিক থ্রিসিক্সটি। কনটেন্ট, এআই, ডেটা অ্যানালিটিক্স ও ডিজিটাল ক্যাম্পেইনভিত্তিক কাজের জন্য গ্রুপটির চারটি প্রতিষ্ঠান স্বীকৃতি পেয়েছে।

ডিজিটাল প্রচারণায় ২১ স্বীকৃতি পেল এশিয়াটিক
২৫ জুন, ২০২৬ ০০:০০  

ডিজিটাল যোগাযোগ ও বিপণন কার্যক্রমে অবদানের স্বীকৃতি হিসেবে ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড (ডিএমএ) ২০২৬–এর নবম আসরে মোট ২১টি পুরস্কার অর্জন করেছে কমিউনিকেশন সল্যুশন গ্রুপ এশিয়াটিক থ্রিসিক্সটি। বিভিন্ন ক্যাটাগরিতে গ্রুপটির চারটি প্রতিষ্ঠান এই স্বীকৃতি পায়।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে অনুষ্ঠিত এ বছরের প্রতিযোগিতায় ৬৬টি প্রতিষ্ঠান থেকে জমা পড়া ১,০৭২টি মনোনয়ন মূল্যায়নের মাধ্যমে ২৬টি ক্যাটাগরিতে মোট ৮৯টি ক্যাম্পেইনকে স্বীকৃতি দেওয়া হয়।

গ্রুপের মধ্যে সবচেয়ে বেশি পুরস্কার পেয়েছে এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেড। প্রতিষ্ঠানটি কনটেন্ট মার্কেটিং, সমন্বিত ডিজিটাল ক্যাম্পেইন, ডিজিটাল প্ল্যাটফর্মভিত্তিক জনসংযোগ, ইউজার কমিউনিটি প্ল্যাটফর্ম এবং সামাজিকমাধ্যমভিত্তিক মার্কেটিং ক্যাটাগরিতে চারটি সিলভার ও চারটি ব্রোঞ্জসহ মোট আটটি পুরস্কার অর্জন করে।

প্রতিষ্ঠানটির অর্জনের মধ্যে ‘টাইটানিয়াম’ ক্যাটাগরিতে একটি ব্রোঞ্জ পুরস্কারও রয়েছে, যা এ বছরের আসরে ওই বিভাগে একমাত্র স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।

মিডিয়া কনসালট্যান্টস লিমিটেড (এমসিএল) শর্ট–ফর্ম ভিডিও, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রয়োগ এবং টিকটক মার্কেটিং ক্যাটাগরিতে তিনটি ব্রোঞ্জ পুরস্কার অর্জন করে। এর মধ্যে একটি যৌথভাবে এবং দুটি স্বতন্ত্রভাবে অর্জিত হয়।

অন্যদিকে, এপেক্স ফুটওয়্যারের সঙ্গে পরিচালিত ডিজিটাল উদ্যোগের জন্য এমপাওয়ার বাংলাদেশ একটি সিলভার ও চারটি ব্রোঞ্জসহ মোট পাঁচটি পুরস্কার পায়। স্বীকৃতির ক্ষেত্রগুলোর মধ্যে ছিল ডিজিটাল এক্সপেরিয়েন্স মার্কেটিং, ডেটা ও অ্যানালিটিক্স, পারফরম্যান্স মার্কেটিং এবং ডিসপ্লে বিজ্ঞাপন।

এএমএলও অ্যাপ মার্কেটিং, মোবাইল মার্কেটিং, ডিসপ্লে বিজ্ঞাপন এবং ইউজার–জেনারেটেড কনটেন্টভিত্তিক কার্যক্রমে দুটি সিলভার ও তিনটি ব্রোঞ্জসহ মোট পাঁচটি পুরস্কার অর্জন করে।

এবারের ফলাফলে ডিজিটাল মার্কেটিং খাতে ডেটাভিত্তিক সিদ্ধান্ত, এআইনির্ভর কনটেন্ট এবং প্ল্যাটফর্ম–কেন্দ্রিক প্রচারণার প্রবণতা আরও স্পষ্ট হয়েছে।

//ডিবিটেক/বিআর/ইকে//