গ্রামীণফোনের ‘১ বাংলাদেশ ১ ইন্টারনেট’ ক্যাম্পেইন চালু

• ২৪ হাজারের বেশি টাওয়ারে দেশজুড়ে দ্রুতগতির ইন্টারনেট সুবিধা।
• লোকাল এজ ক্যাশিং প্রযুক্তিতে দ্রুত কনটেন্ট লোডিং নিশ্চিত।
• দৈনিক ৩ লাখ ৫২ হাজার ঘণ্টা ভিডিও স্ট্রিমিং।

গ্রামীণফোনের ‘১ বাংলাদেশ ১ ইন্টারনেট’ ক্যাম্পেইন চালু
২০ আগষ্ট, ২০২৬ ১৩:৪৪  
টেলিকম অবকাঠামোর আধুনিকায়ন ও উচ্চগতির সংযোগ সক্ষমতা কাজে লাগিয়ে ‘১ বাংলাদেশ ১ ইন্টারনেট’ শীর্ষক নতুন ক্যাম্পেইন চালু করেছে গ্রামীণফোন। বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সারাদেশের গ্রাহকরা কীভাবে নির্ভরযোগ্য ইন্টারনেটের মাধ্যমে ডিজিটাল জীবনযাত্রাকে সমৃদ্ধ করছেন এবং শিক্ষা, কনটেন্ট তৈরি, ব্যবসা ও অনলাইন আয়ের সুযোগ তৈরি করছেন, তা তুলে ধরাই এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রামীণফোনের নেটওয়ার্কে প্রতিদিন প্রায় ৩ লাখ ৫২ হাজার ঘণ্টা ভিডিও দেখা হয়, যা একটানা প্রায় ৪০ বছর ভিডিও দেখার সমান। গ্রাহকদের এই বিপুল চাহিদা মেটাতে প্রতিষ্ঠানটি আধুনিক ‘লোকাল এজ ক্যাশিং’ প্রযুক্তি ব্যবহার করছে, যা জনপ্রিয় ভিডিও কনটেন্ট দ্রুত বাফারিং ও লোড হতে সহায়তা করে। এছাড়া দেশজুড়ে ২৪ হাজারেরও বেশি সাইটের বিস্তৃত টাওয়ার নেটওয়ার্কের মাধ্যমে শক্তিশালী ইনডোর ও আউটডোর কাভারেজ নিশ্চিত করা হচ্ছে।
ক্যাম্পেইন প্রসঙ্গে গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ফারহা নাজ জামান বলেন, শিক্ষার্থী, কনটেন্ট ক্রিয়েটর বা তরুণ উদ্যোক্তা—সবাই আজ ডিজিটাল সংযোগের শক্তি ব্যবহার করে দেশের অগ্রগতিতে ভূমিকা রাখছেন। সিলেটে অনলাইনে ক্লাসে যুক্ত হওয়া, রাজশাহীর ব্যবসায়ীর লাইভ সেল কিংবা ঢাকার তরুণের প্রথম ভিডিও কনটেন্ট পোস্টের মধ্য দিয়েই গ্রামীণফোনের নেটওয়ার্কের সার্থকতা তৈরি হয়।
তিনি আরও জানান, গ্রামীণফোনের নেটওয়ার্কে ব্যবহৃত মোট ডেটার ৫০ শতাংশের বেশি খরচ হচ্ছে ভিডিও স্ট্রিমিংয়ে। প্রতিটি ভিডিও ব্যবহারের পেছনে কারো শেখার তাগিদ, আয়ের মাধ্যম কিংবা জীবন উপভোগের গল্প জড়িয়ে রয়েছে। ডিজিটাল অগ্রযাত্রায় যেন কেউ পিছিয়ে না পড়ে, সেই লক্ষ্যেই গ্রামীণফোন কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
//ডিবিটেক/এমআরজি/এমএসআই//