গ্রামীণফোন মোশন ভিউ নতুন চুক্তি

• গ্রামীণফোন ও মোশন ভিউয়ের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
• জিপি স্টার গ্রাহক ও কর্মীদের ১৫% ছাড়ের সুবিধা
• স্মার্ট ডিভাইস কেনায় বিনামূল্যে বিশেষ ডেটা প্যাক ঘোষণা

গ্রামীণফোন মোশন ভিউ নতুন চুক্তি
১৮ আগষ্ট, ২০২৬ ১৩:৪৬  

দেশের শীর্ষ টেলিকম অপারেটর গ্রামীণফোন এবং গ্যাজেট রিটেইল চেইন মোশন ভিউ লিমিটেড গ্রাহকদের আধুনিক সুবিধা দিতে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। মঙ্গলবার (১৮ আগস্ট, ২০২৬) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই যৌথ উদ্যোগের তথ্য জানানো হয়। এই চুক্তির ফলে টেলিকমিউনিকেশন ও গ্যাজেট প্রযুক্তির সমন্বয়ে জিপি স্টার গ্রাহক ও কর্মীদের জন্য বিশেষ সুযোগ সৃষ্টি হয়েছে।

চুক্তির অধীনে সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম ও সিগনেচার ক্যাটাগরির জিপি স্টার গ্রাহকরা মোশন ভিউ থেকে পণ্য কিনলে ১৫% ছাড় পাবেন। সুবিধাটি পেতে গ্রাহকদের নির্দিষ্ট ফরম্যাটে এসএমএস পাঠাতে হবে। নতুন প্রিমিয়াম স্মার্টওয়াচ বা অডিও ডিভাইস বাজারে এলে সিগনেচার ও প্ল্যাটিনাম গ্রাহকরা তা প্রি-অর্ডারের অগ্রাধিকার পাবেন। নির্দিষ্ট স্মার্টওয়াচ বা ইয়ারবাড কিনলে ফ্রি ডেটা প্যাক দেবে গ্রামীণফোন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উৎসবের ক্যাম্পেইনে 'টেকনোলজি পার্টনার' হিসেবে কাজ করবে মোশন ভিউ। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন গ্রামীণফোনের হেড অফ পার্টনারশিপস মুনিয়া গনি এবং মোশন ভিউ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. ইমরুল হাসান। মো. ইমরুল হাসান জানান, এই পার্টনারশিপের মাধ্যমে জিপি স্টার গ্রাহকরা মোশন ভিউয়ের আউটলেট ও ওয়েবসাইট থেকে সহজে কেনাকাটা করতে পারবেন।

//ডিবিটেক/আইএইচএম/এমআইএস//