ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের ওডু ইআরপি বাস্তবায়নে যৌথভাবে কাজ করবে দুই আইটি কোম্পানি

ইআরপি সেবার প্রসারে মেটামরফোসিস ও অন্তিক টেকনোলজির কৌশলগত সমঝোতা

  • ​এই অংশীদারত্বের প্রধান লক্ষ্য হলো ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোর জন্য ওডু (Odoo) ইআরপি বাস্তবায়ন ও ব্যাপক প্রযুক্তিগত সমাধান দেওয়া.
  • ​চুক্তি অনুযায়ী, অন্তিক টেকনোলজি কারিগরি ও ডিজিটাল প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং এবং মেটামরফোসিস ওডু ইআরপি ইমপ্লিমেন্টেশন ও কনসাল্টিং দক্ষতা সরবরাহ করবে.
  • ​উভয় প্রতিষ্ঠান দ্বিমুখী সহযোগিতা মডেলের মাধ্যমে একে অপরের ক্লায়েন্টদের পারস্পরিক সেবা ও রেফারেল সুবিধা দেবে.

ইআরপি সেবার প্রসারে মেটামরফোসিস ও অন্তিক টেকনোলজির কৌশলগত সমঝোতা
২০ জুলাই, ২০২৬ ০০:০২  

দেশের এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) সফটওয়্যার খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান মেটামরফোসিস লিমিটেড ও তথ্যপ্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান অন্তিক টেকনোলজি একটি কৌশলগত সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে সম্প্রতি এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই সমঝোতার ফলে সফটওয়্যার কনসাল্টিং, ডিজিটাল প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং ও ইআরপি খাতে দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচন হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

​নতুন এই চুক্তির অধীনে উভয় প্রতিষ্ঠান একটি বিশেষ দ্বিমুখী সহযোগিতা মডেলে যৌথভাবে গ্রাহকদের সেবা দিতে বিভিন্ন প্রকল্পভিত্তিক কাজ করবে। বিশেষ করে দেশের ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোর (SME) জন্য ওডু (Odoo) ইআরপি সফলভাবে বাস্তবায়ন করার লক্ষ্য নিয়ে এই উদ্যোগ সাজানো হয়েছে। পারস্পরিক এই কাঠামো অনুযায়ী, সফটওয়্যার ডেভেলপমেন্ট ও ডিজিটাল প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিংয়ে নিয়োজিত অন্তিক টেকনোলজি তাদের যেসব ক্লায়েন্টের ওডু ইআরপি সমাধানের প্রয়োজন, তাদের মেটামরফোসিসের সঙ্গে পরিচয় করিয়ে দেবে। অন্যদিকে, মেটামরফোসিস তাদের যেসব ক্লায়েন্টের কাস্টম সফটওয়্যার ডেভেলপমেন্ট সেবার প্রয়োজন, তাদের অন্তিকের কাছে পাঠাবে।

​এ বিষয়ে মেটামরফোসিস লিমিটেডের শীর্ষ নির্বাহী সাদিক মোহাম্মদ আলম বলেন, “ওডু ইআরপিতে আমাদের গভীর কার্যকরী দক্ষতার সাথে অন্তিকের শক্তিশালী ডিজিটাল প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিংয়ের সমন্বয় ঘটিয়ে আমরা করপোরেট অটোমেশনের একটি নিরবচ্ছিন্ন ইকোসিস্টেম তৈরি করছি। এই অংশীদারত্ব আমাদের যৌথ সক্ষমতা বাড়াতে সাহায্য করবে, যা বিকাশমান ব্যবসাগুলোর টেকসই প্রবৃদ্ধির জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত সমাধান এবং কৌশলগত পরামর্শ নিশ্চিত করবে”। তিনি আরও জানান, এই যৌথ উদ্যোগটি মূলত ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোকে তাদের প্রবৃদ্ধির জন্য প্রয়োজনীয় ইআরপি সমাধান দিতে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। মেটামরফোসিস লিমিটেড ও অন্তিক টেকনোলজি উভয়ই এই সফল সহযোগিতার মাধ্যমে ডিজিটাল উদ্ভাবনকে ত্বরান্বিত করতে এবং তাদের যৌথ গ্রাহকদের জন্য পরিমাপযোগ্য মূল্য নিশ্চিত করতে আশাবাদী।

​//ডিবিটেক/পিআর/এনএন//