অনলাইন অর্ডারেও স্বপ্নের বিশেষ মূল্যছাড়

  • অনলাইন বায়না ও হোম ডেলিভারিতে মূল্যছাড়
  • নিত্যপণ্যে মিলছে সর্বোচ্চ ১৬০ টাকা পর্যন্ত ছাড়
  • অফলাইন আউটলেটেও থাকছে বিশেষ মূল্যছাড়

অনলাইন অর্ডারেও স্বপ্নের বিশেষ মূল্যছাড়
১৭ আগষ্ট, ২০২৬ ২০:৪৯  

অনলাইন বায়না ও হোম ডেলিভারির মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনায় বিশেষ মূল্যছাড় নিয়ে এসেছে দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্ন। অনলাইনের পাশাপাশি স্বপ্নের বিভিন্ন আউটলেটেও দুধ, আটা, তেল, লবণ, চাল, ডাল, আলু, পেঁয়াজ, ডিম, নুডলস ও ডিটারজেন্টসহ দৈনন্দিন প্রয়োজনীয় বিভিন্ন পণ্যে ছাড় দেওয়া হচ্ছে। বর্তমান বাজারে নিত্যপণ্যের বাড়তি দামের চাপে থাকা ভোক্তাদের ব্যয়ের চাপ কিছুটা কমাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ঢাকা, ১৭ আগস্ট ২০২৬: স্বপ্নের পক্ষ থেকে জানানো হয়, ভোক্তাদের দৈনন্দিন প্রয়োজন ও বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই বিশেষ মূল্যছাড় দেওয়া হয়েছে। অনলাইন ও অফলাইন—দুই মাধ্যমেই গুরুত্বপূর্ণ নিত্যপণ্য তুলনামূলক কম দামে কেনার সুযোগ থাকছে।

মূল্যছাড়ের তালিকায় ৫০০ গ্রাম ফ্রেশ মিল্ক পাউডার ৬০ টাকা কমে ৪২০ টাকা এবং ১ কেজি ফ্রেশ মিল্ক পাউডার ১২৫ টাকা ছাড়ে ৮২৫ টাকা দামে পাওয়া যাচ্ছে। একইভাবে ১ কেজি পুষ্টি প্লাস ১৫০ টাকা কমে ৮০০ টাকা এবং ২ কেজি পুষ্টি আটা ৩৫ টাকা কমে ৯৫ টাকা দামে কেনা যাচ্ছে। ২ কেজি এসিআই পিওর আটা ২৫ টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে ১০৫ টাকায়।

তেলের বাজারেও রয়েছে বিশেষ মূল্যছাড়। ৫ লিটার রূপচাঁদা সয়াবিন তেল ২০ টাকা কমে ৯৫৫ টাকা এবং ১ লিটার রূপচাঁদা সয়াবিন তেল ৩ টাকা কমে ১৯৬ টাকা দামে পাওয়া যাচ্ছে। পাশাপাশি ৫ লিটার এসিআই নিউট্রিলাইফ রাইস ব্র্যান অয়েল ১২০ টাকা ছাড়ে ১ হাজার ৪০ টাকা এবং ৫ লিটার ফরচুন রাইস ব্র্যান অয়েল ১৬০ টাকা ছাড়ে ১ হাজার ৫০ টাকা দামে পাওয়া যাচ্ছে।

নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মধ্যে ১ কেজি ফ্রেশ লবণ ৮ টাকা কমে ৩৪ টাকা, লুজ মিনিকেট চাল প্রতি কেজি ৫ টাকা কমে ৫৫ টাকা, জিরাশাইল মিনিকেট চাল প্রতি কেজি ১৪ টাকা কমে ৫৮ টাকা, ১ কেজি পেঁয়াজ ৭ টাকা কমে ৪৮ টাকা (ঢাকা বিভাগ), প্রতি কেজি আলু ৫ টাকা কমে ২৫ টাকা এবং ১ কেজি মসুর ডাল ১০ টাকা কমে ৯০ টাকা দামে পাওয়া যাচ্ছে।

শুধু খাদ্যপণ্য নয়, পরিবারের দৈনন্দিন ব্যবহারের প্রয়োজনীয় পণ্যেও ছাড় দিচ্ছে স্বপ্ন। ৪৯ গ্রাম ওয়াও মসলা ইনস্ট্যান্ট নুডলস ৭৬ টাকা কমে ৯৯ টাকা, ১ কেজি রিন পাওয়ার ব্রাইট ২০ টাকা কমে ১৭৫ টাকা, ১ কেজি হুইল ক্লিন অ্যান্ড ফ্রেশ ১৫ টাকা কমে ১৫০ টাকা এবং ১ কেজি মি. হোয়াইট ডিটারজেন্ট পাউডার ৮০ টাকা কমে ১২০ টাকা দামে পাওয়া যাচ্ছে।

স্বপ্নের পক্ষ থেকে বলা হয়, নিয়মিত বাজারের গুরুত্বপূর্ণ পণ্যগুলোতে সাশ্রয়ের সুযোগ তৈরি করে ক্রেতাদের ব্যয়ের চাপ কিছুটা কমানোই এই উদ্যোগের উদ্দেশ্য। আধুনিক খুচরা বিক্রয়ব্যবস্থায় পণ্যের মান ও প্রাপ্যতার পাশাপাশি ভোক্তাদের জন্য সাশ্রয়ী মূল্য নিশ্চিত করাকেও গুরুত্ব দেয় প্রতিষ্ঠানটি।

বাজার পরিস্থিতি ও ভোক্তার প্রয়োজন বিবেচনায় স্বপ্ন বিভিন্ন সময়ে বিশেষ মূল্যছাড় ও অফার নিয়ে আসে। এবারও অফলাইনের পাশাপাশি অনলাইন কেনাকাটা ও হোম ডেলিভারির সুবিধায় এসব মূল্যছাড় পাওয়া যাবে।

//ডিবিটেক/এটিপি/এমআইএস//