দারাজে শুরু হলো ‘৬.৬ মিড-ইয়ার শপিং ফেস্ট’, থাকছে ৮০% পর্যন্ত ছাড় ও বিশেষ উপহার

দারাজে শুরু হলো ‘৬.৬ মিড-ইয়ার শপিং ফেস্ট’, থাকছে ৮০% পর্যন্ত ছাড় ও বিশেষ উপহার
৬ জুন, ২০২৬ ১৯:২৬  

দেশের অন্যতম শীর্ষ ই-কমার্স মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে কেনাকাটার সুযোগ দিতে শুরু করেছে বছরের অন্যতম বৃহৎ আয়োজন ‘৬.৬ মিড-ইয়ার শপিং ফেস্ট’। আগামী ১০ জুন পর্যন্ত দেশজুড়ে একযোগে চলবে। মধ্যবর্ষের এই ক্যাম্পেইনে ইলেকট্রনিকস, ফ্যাশন, হোম অ্যাপ্লায়েন্স এবং লাইফস্টাইলসহ বিভিন্ন ক্যাটাগরির পণ্যে আকর্ষণীয় অফার ঘোষণা করা হয়েছে।

গ্রাহকদের কেনাকাটাকে আরও আনন্দদায়ক ও সাশ্রয়ী করতেই দারাজ এই মেগা ক্যাম্পেইনের আয়োজন করেছে। উৎসব চলাকালীন মেগা ডিল ও ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০ শতাংশ এবং হট ডিলে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ের পাশাপাশি থাকছে সাইটজুড়ে ডেলিভারি ডিসকাউন্ট, ফ্রি ডেলিভারি এবং বিশেষ ডিসকাউন্ট ভাউচার। এর বাইরে হারপিকের সহযোগিতায় ৬ জুন থেকে ১৫ জুন পর্যন্ত একটি শপিং কনটেস্টের আয়োজন করা হয়েছে, যেখানে শর্ত পূরণ করে গ্রাহকরা স্যামসাং ৫৫ ইঞ্চি স্মার্ট টিভি এবং রিয়েলমি সি ১০০আই স্মার্টফোন জিতে নেওয়ার সুযোগ পাবেন।

এই ফেস্টের মাধ্যমে বিভিন্ন ব্র্যান্ডের পণ্য কেনাকাটা সহজ করতে বিশেষ ‘ব্র্যান্ড রাশ আওয়ার’ ও নির্দিষ্ট ব্র্যান্ড ডে-এর আয়োজন করা হয়েছে। যেমন—৭ জুন ‘ওয়ালটন ব্র্যান্ড ডে’ এবং ৮ জুন ‘ডেটল ব্র্যান্ড ডে’ অনুষ্ঠিত হবে, যেখানে নির্দিষ্ট ব্র্যান্ডগুলোর পণ্যে থাকবে এক্সক্লুসিভ অফার। পাশাপাশি দারাজ চয়েস চ্যানেলের মাধ্যমে ‘এভরিডে লো প্রাইস’ উদ্যোগে ৩টি পণ্য কিনলে ফ্রি ডেলিভারি এবং ৫টি পণ্য কিনলে ফ্রি ডেলিভারিসহ ১টি উপহার নিশ্চিত করা হচ্ছে।

এবারের আয়োজনে ডেটল, ইউনিলিভার ও হিমালয়া প্লাটিনাম পার্টনার; ম্যারিকো গোল্ড স্পন্সর এবং ইমামি ও গোদরেজ সিলভার স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে। এছাড়া কেনাকাটাকে আরও লাভজনক করতে ইস্টার্ন ব্যাংক পিএলসি, মিডল্যান্ড ব্যাংক পিএলসি এবং সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর কার্ডধারীদের জন্য বিশেষ কালেক্টিবল ভাউচারের মাধ্যমে অতিরিক্ত ছাড়ের সুবিধা রাখা হয়েছে। দেশের সব প্রান্তের গ্রাহকদের দারাজ অ্যাপ বা সোশ্যাল মিডিয়া চ্যানেলে যুক্ত হয়ে এই অফারগুলো উপভোগ করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

//ডিবিটেক/ এসআই/ ইকে//