তথ্যসেবায় আধুনিক প্রযুক্তিনির্ভর কমপ্লেক্স নির্মাণ
- প্রতিটি বিভাগে ৭ তলা বিশিষ্ট আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মিত হচ্ছে
স্মার্ট ও প্রযুক্তিনির্ভর অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে দেশের প্রতিটি বিভাগে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার, যা তথ্যসেবাকে আরও গতিশীল ও বৈশ্বিক মানদণ্ডে উন্নীত করবে ।
দেশের তথ্য ও জনসেবা ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করতে বিভাগে বিভাগে সাততলা বিশিষ্ট আধুনিক তথ্য কমপ্লেক্স এবং পর্যায়ক্রমে তা জেলা ও উপজেলা পর্যায়ে সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন । ১৬ আগস্ট, রবিবার বরিশাল নগরীর ইছাকাঠী কাশিপুরে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণকাজের ফলক উন্মোচনের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি । ইতোমধ্যে দেশের ২৬টি জেলায় এসব কমপ্লেক্স নির্মাণের কাজ চলমান রয়েছে ।
প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, “কম্পিউটার বা স্মার্টফোনের প্রকৃত মান যেমন এর ব্যবহারিক কার্যকারিতার ওপর নির্ভর করে, তেমনি কেবল দৃষ্টিনন্দন ভবন নয়, জনগণের দোরগোড়ায় কার্যকর ডিজিটাল প্রযুক্তি ও আধুনিক সেবা পৌঁছে দেওয়াই এই কমপ্লেক্সের মূল লক্ষ্য ।”
তথ্যমন্ত্রী আরও জানান, এসব কমপ্লেক্সে আধুনিক তথ্যপ্রযুক্তিভিত্তিক সেবার পাশাপাশি উন্নত প্রযুক্তির থ্রিডি ও ফোরডি (3D/4D) চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা রাখা হবে, যা দর্শকদের বিনোদনে নতুন অভিজ্ঞতা দেবে । এর ফলে প্রান্তিক জনগোষ্ঠীও আধুনিক ডিজিটাল ব্যবস্থার সুফল ভোগ করতে পারবে ।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ শাহ আলম, বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আব্দুল জলিল, সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, রেঞ্জ ডিআইজি জুলফিকার আলী হায়দার এবং পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রকল্প পরিচালক মোঃ মনিরুজ্জামান ।
//ডিবিটেক/পিআইডি/িএমআইএস//
স্মার্ট ও প্রযুক্তিনির্ভর অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে দেশের প্রতিটি বিভাগে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার, যা তথ্যসেবাকে আরও গতিশীল ও বৈশ্বিক মানদণ্ডে উন্নীত করবে
দেশের তথ্য ও জনসেবা ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করতে বিভাগে বিভাগে সাততলা বিশিষ্ট আধুনিক তথ্য কমপ্লেক্স এবং পর্যায়ক্রমে তা জেলা ও উপজেলা পর্যায়ে সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন
প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, “কম্পিউটার বা স্মার্টফোনের প্রকৃত মান যেমন এর ব্যবহারিক কার্যকারিতার ওপর নির্ভর করে, তেমনি কেবল দৃষ্টিনন্দন ভবন নয়, জনগণের দোরগোড়ায় কার্যকর ডিজিটাল প্রযুক্তি ও আধুনিক সেবা পৌঁছে দেওয়াই এই কমপ্লেক্সের মূল লক্ষ্য
তথ্যমন্ত্রী আরও জানান, এসব কমপ্লেক্সে আধুনিক তথ্যপ্রযুক্তিভিত্তিক সেবার পাশাপাশি উন্নত প্রযুক্তির থ্রিডি ও ফোরডি (3D/4D) চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা রাখা হবে, যা দর্শকদের বিনোদনে নতুন অভিজ্ঞতা দেবে
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ শাহ আলম, বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আব্দুল জলিল, সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, রেঞ্জ ডিআইজি জুলফিকার আলী হায়দার এবং পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ
//ডিবিটেক/পিআইডি/িএমআইএস//





