প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে টেলিটকের নতুন ডাটা প্যাকেজ চালু
দুর্গম অঞ্চল ও শিক্ষার্থীদের জন্য টেলিটকের বিশেষ অফার
- হাওর, পার্বত্য ও উপকূলীয় এলাকার জন্য ‘প্রান্ত’ সিরিজের ৩টি বিশেষ প্যাকেজ চালু
- শিক্ষার্থী ও ফ্রিল্যান্সারদের জন্য ২২৯ টাকায় ২০ জিবি (৩০ দিন) ডাটা অফার
- ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী ডিজিটাল প্ল্যাটফর্মে অফারগুলোর উদ্বোধন করেন
প্রধানমন্ত্রী নির্দেশিত ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনার আওতায় দেশের হাওর-বাওড়, পার্বত্য ও উপকূলীয় দুর্গম অঞ্চলের সাধারণ জনগোষ্ঠী এবং শিক্ষার্থী ও ফ্রিল্যান্সারদের জন্য আকর্ষণীয় ডাটা ও ভয়েস অফার চালু করেছে সরকারি মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড।
নতুন অফার অনুযায়ী, দেশের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের জনগণের সংযোগ আরও সহজলভ্য করতে ‘প্রান্ত’ সিরিজের আওতায় তিনটি বিশেষ ডাটা ও ভয়েস প্যাকেজ চালু করা হয়েছে। প্যাকেজ তিনটি হলো—‘প্রান্ত বেসিক’, ‘প্রান্ত স্মার্ট’ এবং ‘প্রান্ত কানেক্ট’। স্থানীয় চাহিদা ও সাশ্রয়ের কথা বিবেচনা করে অত্যন্ত সুনির্দিষ্ট মূল্যে এসব প্যাকেজ সাজানো হয়েছে।
একই সঙ্গে দেশের শিক্ষার্থী ও ফ্রিল্যান্সারদের ডিজিটাল কর্মকাণ্ডে গতি আনতে চালু করা হয়েছে একটি বিশেষ ডাটা প্যাক। এই অফারের আওতায় গ্রাহকরা মাত্র ২২৯ টাকায় ৩০ দিন মেয়াদে ২০ জিবি ডাটা ব্যবহারের সুযোগ পাবেন।
টেলিটক বাংলাদেশ লিমিটেডের কার্যালয়ে রবিবার (৯ আগস্ট) ঘরোয়া অনুষ্ঠানে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এই বিশেষ অফারগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী। এ সময় টেলিটকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১০ আগস্ট, সোমবার টেলিটকের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত ইউএসএসডি (USSD) কোড ডায়াল কিংবা নির্দিষ্ট পরিমাণ টাকা রিচার্জের মাধ্যমে এই অফারগুলো গ্রহণ করা যাবে। বিস্তারিত তথ্য ও নিয়মাবলী টেলিটকের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ও অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। সকল শ্রেণি-পেশার মানুষের জন্য সাশ্রয়ী ডিজিটাল সেবা সম্প্রসারণের এই প্রক্রিয়া ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে টেলিটক নিশ্চিত করেছে।
//ডিবিটেক/ টিএটি/ এমএসআই//
প্রধানমন্ত্রী নির্দেশিত ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনার আওতায় দেশের হাওর-বাওড়, পার্বত্য ও উপকূলীয় দুর্গম অঞ্চলের সাধারণ জনগোষ্ঠী এবং শিক্ষার্থী ও ফ্রিল্যান্সারদের জন্য আকর্ষণীয় ডাটা ও ভয়েস অফার চালু করেছে সরকারি মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড।
নতুন অফার অনুযায়ী, দেশের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের জনগণের সংযোগ আরও সহজলভ্য করতে ‘প্রান্ত’ সিরিজের আওতায় তিনটি বিশেষ ডাটা ও ভয়েস প্যাকেজ চালু করা হয়েছে।
একই সঙ্গে দেশের শিক্ষার্থী ও ফ্রিল্যান্সারদের ডিজিটাল কর্মকাণ্ডে গতি আনতে চালু করা হয়েছে একটি বিশেষ ডাটা প্যাক।
টেলিটক বাংলাদেশ লিমিটেডের কার্যালয়ে রবিবার (৯ আগস্ট) ঘরোয়া অনুষ্ঠানে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এই বিশেষ অফারগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী।
১০ আগস্ট, সোমবার টেলিটকের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত ইউএসএসডি (USSD) কোড ডায়াল কিংবা নির্দিষ্ট পরিমাণ টাকা রিচার্জের মাধ্যমে এই অফারগুলো গ্রহণ করা যাবে।
//ডিবিটেক/ টিএটি/ এমএসআই//





